পাঞ্জাব : কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যে যতই সমস্যা থাকুক না কেনো, কর্তারপুরে শিখ তীর্থযাত্রীদের আমন্ত্রণ জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার তার টুইটারে কর্তারপুর গুরুদ্বার সাহিবের একাধিক ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘কর্তারপুরে শিখ তীর্থযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত।’ এই অবস্থায় অমৃতসর পৌরসভার কাউন্সিলর হরপাল সিং ভারকা কর্তারপুর করিডোর খোলার জন্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাঞ্জাবের মন্ত্রী প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এবং সকলের কাছে অনুরোধ করেছেন এই পোস্ট গুলি শেয়ার করে ইমরান খান ও নভজ্যোত সিং সিধুকে ধন্যবাদ দেওয়ার জন্য।
দুই নেতার প্রশংসা করে হরপাল সিং ভারকা বলেছেন, “ওই দুজনই কর্তারপুর করিডোর খোলার সত্যিকারের নায়ক। আমাদের প্রার্থনা পূরণ হয়েছে। এর আগে সিধু যখন পাকিস্তানে গেছিলেন তখনই তিনি ইমরান খানের সাথে কর্তারপুরের বিষয়ে কথা বলেছিলেন। ইমরান খান তখনই এর জন্য সম্মতি জানিয়েছিলেন।
“তিনি আরও যোগ করেছেন, “আমি সকলকে অনুরোধ করছি এই পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর জন্য।” প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর শিখ গুরুর ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্তারপুরে আসতে ইচ্ছুক শিখদের পাসপোর্টের বিষয়ে শর্ত এবং ২০ ডলার সার্ভিস ফিও বাতিল করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গত সপ্তাহেই কর্তারপুর নিয়ে ভারত পাক দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশই সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিদিন ৫,০০০ তীর্থযাত্রী মাজারটি দেখতে আসতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…