বিনোদন

Dadagiri: দাদার অনুরোধেই দাদাগিরির মঞ্চে সিধুর রকিং পারফর্ম্যান্স, দেখুন ভিডিও

দাদাগিরি আনলিমিটেড জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। এই শোয়ের প্রতি এপিসোডে থাকে নতুন নতুন চমক। আসেন একাধিক তারকারাও। সম্প্রতি এক এপিসোডে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির ৬ জন বিশিষ্ট তারকা। তাদের মধ্যে ছিলেন ক্যাকটাসের সিধু অর্থাৎ ডক্টর সিদ্ধার্থ রায়। এদিন দাদার অনুরোধেই দাদাগিরির মঞ্চে রকিং পারফর্ম্যান্স দিলেন সিধু। এদিন তার পাশাপাশি দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা ব্যানার্জী, উজ্জয়িনী, ঐশ্বর্য, রবি শাও। সব মিলিয়ে মিশিয়ে এদিন গানে, গল্পে, আড্ডায় দাদাগিরি এপিসোড ছিল একেবারে জমজমাট।

ক্যাকটাসের সিধু এদিন দাদাগিরিতে এসে জিতে ফিরেছেন। আটবারের মধ্যে সাতবার ট্রফি জিতলেন তিনি। এদিন খেলার মাঝেই দাদার অনুরোধে ক্যাকটাসের সিদ্ধার্থ রায় তাদের ব্যান্ডের অন্যতম জনপ্রিয় ‘শুধু তুমি এলেনা’ গানটি গাইলেন গলা ছেড়ে। গান শেষে দাদাও বলে ওঠেন “ইউ রক”। হাবেভাবে ভঙ্গিতে তার গান যে ভীষণ ভালো লেগেছে, তা দাদা বুঝিয়েই দিয়েছেন। এদিন সিধুর গানে মেতে উঠেছিল গোটা দাদাগিরির মঞ্চ।

সিধু ছাড়াও এদিন গান গেয়ে দাদাগিরির মঞ্চে মাতিয়েছেন ভূমির সুরজিৎও। তার জীবনের মোড় ঘোরানো গান ‘বারান্দায় রোদ্দুর’ গানটি গেয়ে শুনিয়েছেন সকলকেই। এর পাশাপাশি অন্যতম জনপ্রিয় ‘রঙ্গবতী’ গানে মাতিয়েছেন মঞ্চ। উজ্জয়িনীর ‘চুপি চুপি রাত নেমে আসে আকাশ’ আমেজ তৈরি করেছিল। আর এদিন সুদীপ্তা অর্থাৎ মনিমল্লিকার হাসি হাসিয়েছে সকলকে।

এদিন সৌরভ গাঙ্গুলীকে কাছে পেয়ে সুযোগ ছাড়েননি সিধুও। তিনি রীতিমতো ডোনা গাঙ্গুলীর আগেকার ইন্টারভিউয়ের কিছু কথা তুলে ধরেছেন সকলের সামনে। সেখান থেকেই আবারো উঠে এসেছে দাদার বিয়ের কথা। বিয়ের দিন রাতে ডোনা গাঙ্গুলীকে দাদা কি উপহার দিয়েছেন তাও সিধু ফাঁস করেছেন সকলের সামনে। এসব কথা শুনে রীতিমতো দাদার মুখ হাসিতে ভরাট হয়ে গিয়েছিল। এদিনকার এই এপিসোড যথেষ্ট উপভোগ করেছেন দর্শকরাও।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026