শুধুমাত্র বৈধ পরিচয়পত্র থাকলেই কোন টাকা ছাড়াই শিখ দর্শনার্থীরা কার্তারপুর করিডর ব্যবহার করতে পারবেন। এমনকি লাগবে না কোন পাসপোর্ট ও ভিসা। শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫০ তম জন্মদিনে এমনই সুখবর শোনালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়, দশ দিন আগে থেকে নাম নথিভুক্ত করারও প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারত ও পাকিস্তান কার্তারপুর করিডর সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেছে। সেখানে বলা হয়েছে, ভারত থেকে আগত শিখ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে গুরু নানকের সমাধিস্থল গুরুদ্বার দরবার সাহিব, লাগবে না কোন টাকা, লাগবে না ভিসাও। শুধুমাত্র বৈধ পরিচয়পত্র দেখিয়েই শিখ দর্শনার্থীরা দর্শন করতে পারবেন পবিত্র গুরুদ্বার। দক্ষিণ পূর্ব এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী এই দুই প্রতিবেশী দেশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অনেকেই। এর ফলে কাশ্মীর নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…