দেশ

7th Pay Commission: এই রাজ্যে ডিএ বেড়েছে 4%, কর্মীদের বেতনে কত বাড়বে?

এবারে বড় সিদ্ধান্ত নেওয়া হল সিকিম সরকারের তরফ থেকে। সিকিম সরকার ১ জুলাই ২০২৩ থেকে তার কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সিকিম ক্রান্তিকারী মোর্চা সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। কর্মকর্তারা জানিয়েছেন, ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ফলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৪৬ শতাংশে। তিনি বলেছেন যে, ডিএ বৃদ্ধির ফলে বর্তমান আর্থিক বছরে ১৭৪.৬ কোটি টাকা রাজ্যের কোষাগারে প্রভাব ফেলবে।

বছরের শুরুতে ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার

বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। সরকার ১ জানুয়ারী, ২০২৪ থেকে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এখন সরকারি কর্মচারীদের এই ৬টি ভাতাও বেড়েছে। ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT) ২ এপ্রিল ২০২৪ তারিখের অফিস মেমোরেন্ডাম অনুসারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দ্বারা প্রাপ্ত ভাতাগুলিও দেওয়ার নির্দেশ জারি করেছে।

কেন্দ্রীয় কর্মীদের এই ভাতার পরিমাণ বেড়েছে

  • মহার্ঘ ভাতা
  • বাড়ি ভাড়া ভাতা
  • পরিবহন ভাতা
  • শিশুদের শিক্ষা ভাতা
  • সফরের সময় ভ্রমণ ভাতা
  • ডেপুটেশন ভাতা
  • পেনশনভোগীদের জন্য নির্দিষ্ট চিকিৎসা ভাতা
  • উচ্চতর যোগ্যতা ভাতা
  • ট্র্যাভেল ক্যাশমেন্ট
  • অনুশীলন ভাতা
  • বাড়ি ভাড়া ভাতা (HRA)

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ। একইসাথে এখন X, Y, ও Z ক্যাটেগরির শহরের বাড়ি ভাড়া ভাতা যথাক্রমে ৩০ শতাংশ, ২০ শতাংশ ও ১০ শতাংশ। এর আগে X, Y এবং Z ক্যাটেগরির শহরগুলির জন্য HRA ছিল যথাক্রমে ২৭%, ১৮% এবং ৯%, যা ৩০%, ২০% এবং ১০% – এ বৃদ্ধি করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026