আজ বৃহস্পতিবার রাজ্যের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে শিলিগুড়ি কমপ্লিট লকডাউন হবে। শুক্রবার সকাল ৯ টা থেকে শিলিগুড়িতে কমপ্লিট লকডাউন হবে ৭ দিনের জন্য। গত ২৪ ঘন্টায় শিলিগুড়িতে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগম এলাকার ৮২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে শহরে সর্বোচ্চ ৫৯ জন একসঙ্গে সংক্রামিত হয়েছিলেন। এই ৮২ জনের রেকর্ড প্রথম।
এত সংখ্যক সংক্রমণের জেরে এরপর নড়েচড়ে বসেছে প্রশাসন। আর এই ঘটনার পরেই সাতদিনের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে শিলিগুড়িতে। সকাল ৯টা থেকে শিলিগুড়ি পুরনিগম এলাকায় লকডাউন কার্যকর হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা সংক্রমণ রোধ করার জন্য যে সব নিয়ম মানার প্রয়োজন তা মানা হয়নি। সোশ্যাল ডিসটেন্স কেউ মানেননি। আর সেই কারণে শিলিগুড়িতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে রাজ্যে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে যে লকডাউনের মেয়াদ বাড়বে। রাজ্যে কনটেনমেন্ট জোনে ৩ দিন বেড়েছে লকডাউনের মেয়াদ। ১৬ তারিখের বদলে লকডাউন জারি থাকবে ১৯ জুলাই পর্যন্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…