নিউজ

রিলায়েন্সে বিনিয়োগ করার কথা ঘোষণা করল সিলভার লেক

মুম্বই: রিলায়েন্সের জন্য আরও একটা সুখবর এল। সংস্থার রিটেল ব্যবসায়ে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে সিলভার লেক। জিওর শেয়ার আগেই কিনেছিল এই সংস্থা। আর এবার রিলায়েন্সের রিটেল ব্যবসাতেও লগ্নি করার কথা ভাবছে এই মার্কিন সংস্থা। জিওর সঙ্গে কিছুদিন আগেই এই মার্কিন সংস্থার চুক্তি স্বাক্ষর হয়েছিল। তারপর কয়েক দিন যেতে না যেতেই রিটেল ব্যবসাতেও নিজেরা লগ্নি করবে এমন কথা ভাবছে সিলভার লেক। এই কথা ঘোষণা হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানি এ প্রসঙ্গে বলেন, ‘সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ হওয়ায় আমি খুশি। আমি আশা করছি, এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর নিয়ে আসতে চলেছে ৷ আমি মনে করি, দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷

প্রসঙ্গত, সিলভার লেক পার্টনার্স এর আগে Twitter, Airbnb, Alibaba, Dell Technologies, ANT Financials, Twitter, Alphabet’s Waymo এবং Verily-র মতো বিশ্বের সেরা বেশ কিছু সংস্থায় বিনিয়োগ করেছে ৷ এ বছর ভারতে রিলায়েন্সের টেলিকম সংস্থা জিও-তে বিনিয়োগের পরেই এবার মুকেশ আম্বানির রিটেল ব্যবসাতেও বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করল এই মার্কিন সংস্থা ৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026