টেক বার্তা

সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিমি! ৪ সেকেন্ডে ৫০ কিমি গতি তুলতে পারে! বাজারে আসছে ‘মার্ক ২’

বেঙ্গালুরুর ইলেকট্রিক বাহন প্রস্তুতকারী কোম্পানি তথা স্টার্ট আপ Simple Energy তাদের প্রথম ই-স্কুটার লঞ্চ করতে চলেছে এই বছরেই। সম্প্রতি জানা গিয়েছে যে, আগামী ১৫ ই আগষ্ট লঞ্চ করা হবে এই ইলেকট্রিক স্কুটারটিকে। আপাতত স্কুটারটির কোনও নাম ঘোষণা করেনি কোম্পানি। ঘোষণা করা হয়েছে কেবল কোড নাম মার্ক ২। লং রেঞ্জের এই ইলেকট্রিক স্কুটার অনেকটাই দ্রুত গতির হবে বলে মনে করা হচ্ছে। এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১০০ কিমি। অন্যদিকে একদম স্থির অবস্থা থেকে ৩.৬ সেকেন্ডে ৫০ কিমি গতি তুলতে সক্ষম হবে এই স্কুটার।

প্রেস বিবৃতিতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, আপাতত প্রথম ফ্ল্যাগশিপের ইলেকট্রিক স্কুটার Mark 2 তৈরির দিকেই মন দিয়েছে কোম্পানি। এই বছরের স্বাধীনতা দিবসের দিন লঞ্চ করতে গেলে তার আগে বাড়াতে হবে উৎপাদন। সম্প্রতি জানা গিয়েছে যে, এই ইলেকট্রিক স্কুটারে থাকবে ৪.৮ kW এর লিথিয়াম আয়ন ব্যাটারি। আরও জানা গিয়েছে যে ইকো মোডে এই স্কুটার ২৪০ কিমি যেতে সক্ষম।

এইবার জানা যাক এই স্কুটারের দাম সম্পর্কে। বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে এই স্কুটারে। কোম্পানির তরফ থেকে এই স্কুটারে দেওয়া হয়েছে টাচ স্ক্রিন, অন বোর্ড নেভিগেশন, ব্লুটুথ ইত্যাদি। কোম্পানির তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে, এই স্কুটারের দাম ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে রাখবে কোম্পানি। বর্তমানে বেঙ্গালুরুতেই লঞ্চ করা হবে এই স্কুটার। তবে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে গোটা দেশে, এমনটাই জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026