বিনোদন

Babul Supriyo: ১৪ বছর পর কামব্যাক টলিউডে, দেবচন্দ্রিমার বিপরীতে নায়কের ভূমিকায় বাবুল সুপ্রিয়

বাঙালি গায়ক এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা হিসেবে এতদিন পরিচিতি ছিল বাবুল সুপ্রিয়র। তবে সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে টলিউডের পর্দায় এবার দেখা যাবে এই গায়ক অভিনেতাকে। বাবুল সুপ্রিয় অভিনয় করবেন ধারাবাহিকে, বয়স্ক এক নায়কের ভূমিকায়। অবশ্য অভিনেতা হিসেবে বাবুল সুপ্রিয়র এই প্রথম আত্মপ্রকাশ নয়। এরআগে তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’ সিনেমার নায়ক ছিলেন তিনি। তবে সিনেমার পর্দাতে এর আগে কাজ করা হলেও, ধারাবাহিকের ছোটপর্দা এই প্রথম বাবুল সুপ্রিয়র জন্য।

১৪ বছর আগে ২০০৭ সালে তরুণ মজুমদারের পরিচালনায় ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে সিনেমার পর্দায় প্রথম নায়ক হিসেবে কাজ করেছিলেন বাঙালি গায়ক বাবুল সুপ্রিয়। তারপর চলতি বছরে নায়ক হিসাবে আবার ফিরছেন তিনি। ৫১ বছর বয়সে ধারাবাহিকের পর্দার নায়ক হিসেবে অভিষেক হবে তাঁর। জানা গিয়েছে, পরিচালক রাজ চক্রবর্তী পরিচালনায় স্টার জলসার নতুন ধারাবাহিকে অভিনয় করছেন বাবুল সুপ্রিয়। ধারাবাহিকে বাবুলের বিপরীতে রয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

নতুন ধারাবাহিকের প্রেক্ষাপট অসমবয়সী প্রেম। ধারাবাহিকে বাবুলের কথা ভেবে গানের পরিবেশ রাখা হয়েছে। ধারাবাহিকের গানের দায়িত্ব সম্ভবত পালন করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়া কাহিনী চিত্রনাট্য লেখার জন্য মুম্বাইয়ের জনপ্রিয় লেখক চিত্রনাট্যকারকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। বাবুলের বিপরীতে রয়েছেন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায়।

ধারাবাহিক প্রসঙ্গে মুখ খুলতে নারাজ বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। তবে জানা গেছে, গত বুধবার আসন্ন ধারাবাহিকের লুক সেট হয়েছে। আর লুক সেটের জন্যই স্টুডিওতে এসেছিলেন বাবুল সুপ্রিয়। এবার বাবুল অভিনীত অসমবয়সী প্রেমের প্রেক্ষাপট দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারবে, সেটাই দেখার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026