ভাইরাল & ভিডিও

Bhuban Badyakar: বাদাম কাকুর হাতে আইফোন ১৩, মানুষের ভালোবাসায় আপ্লুত ভুবনবাবু

ভুবন বাদ্যকর বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। কুড়ালজুড়ি গ্রামে থাকেন তিনি। আগে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন বাদামবাবু। ক্রেতাদের আকর্ষণ করার জন্য গানও বেঁধেছিলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের এই গানের জন্য এক বিপুল পরিচিতি অর্জন করেন বীরভূমের ভুবন বাদ্যকর। তবে বর্তমানে অবস্থা ফিরেছে তার। মাটির ছাউনি দেওয়া বাড়ি ছেড়ে পাকা বাড়িতে উঠেছেন তিনি। লাখ টাকা খরচা করে বানাচ্ছেন বাড়ি। তার বাড়ির অন্দরমহলের সাজসজ্জা দেখলে তাক লাগবে সকলেরই।

সম্প্রতি তার গান শুনে খুশি হয়ে এক ব্যক্তি তাকে আইফোন ১৩ উপহার স্বরূপ দিয়েছেন। আর সম্প্রতি সেই কারণেই চর্চার আলোয় ভুবন বাদ্যকর। কোন এক অনুষ্ঠানে তার গান শুনে খুশি হয়ে যান দিল্লির এক ব্যক্তি। তিনি খুশি হয়ে গিয়েই বীরভূমের এই বাদামবাবুর হাতে তুলে দেন এই মূল্যবান আইফোন ১৩।

সম্প্রতি এই প্রসঙ্গে ভুবনবাবু জানিয়েছেন, তার গান শুনে খুশি হয়ে দিল্লির এক ব্যক্তি তাকে এই মূল্যবান ফোনটি উপহার হিসেবে দিয়েছেন। এতে তিনি খুব খুশি হয়েছেন। তার কথায়, মানুষের কাছ থেকে এতো ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। কাঁচা বাদাম বিক্রেতা থেকে আজ তিনি গায়ক। আর সবটাই সোশ্যাল মিডিয়ার দৌলতে। তিনি জানিয়েছেন, এই ফোন দিয়ে তিনি ফোন করেছেন এবং ছবিও তুলেছেন। এছাড়া ফোনের আর অন্য কোন অ্যাপ্লিকেশন কিংবা ফিচারস্ ব্যবহার করেননি। কারণ হিসেবে ভুবনবাবু জানিয়েছেন, তিনি এখনো এই আধুনিক ফোনের সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি।

আগে কাঁচা বাদাম বিক্রি করে সংসার চালাতেন ভুবনবাবু। তবে এখন তার জীবনযাত্রা পাল্টে গিয়েছে অনেকটাই। আধুনিক ফোন ব্যবহারের পাশাপাশি তিনি আধুনিক জীবনযাত্রাতেও অভ্যস্ত হয়ে উঠছেন। নিজের কাঁচা বাড়ির পাশেই দাঁড় করিয়েছেন লাখ টাকার ইমারত। আর তার এই বদলে যাওয়া জীবন থেকে তিনি বানিয়ে ফেলেছেন নতুন গানও, “বাদাম বেচে খাই, সেলিব্রিটি ভাই, বাদামের তুলনা, দুনিয়াতে নাই”। সম্প্রতি এই গানের সূত্র ধরেই অনেকের মাঝে চর্চায় ভুবনবাবু।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026