ভাইরাল & ভিডিও

খঞ্জনি বাজিয়ে গান গাইলেন এক ব্যক্তি, দমফাটা হাসির ভিডিও তুমুল ভাইরাল

সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন সময়ে বিভিন্ন উপাদানের সমাহার। কখনও হাসি, কখনও কান্না, রাশি-রাশি মুক্তো-পান্না, কখনও প্রতিবাদ, কখনও ট্রোল। কফি হাউসের তর্ক এখন উঠে আসে সোশ্যাল মিডিয়ার দেওয়াল লিখনে। কখনও আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ্য বদল হয়ে যায় রাণু মন্ডলের মতো কোনো মানুষের। কখনও আবার ‘চা-কাকু’ মৃদুলবাবুর জন্য সাহায্য আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া ‘ভাইরাস” বানায় না, বরং ‘ভাইরাল’ করে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে একজন ভদ্রলোক সমানতালে খঞ্জনি বাজিয়ে গান গাইছেন এবং নাচছেন । গানের কথা ভালো করে বোঝা না গেলেও ‘দিওয়ানা’ কথাটি বোঝা যাচ্ছে। একজন নেটিজেন এই ভিডিওটি শেয়ার করলে অনেকেই তাঁকে এই ধরনের ভিডিও শেয়ার করার কারণ জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি বলেন, যখন তাঁর মন খারাপ হয়, তখন তিনি এই ভিডিওটি দেখেন। এই ভিডিওটি দেখলে তাঁর মন ভালো হয়ে যায়।

নেটিজেনদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন, গায়কের পরিচয়। কিন্তু গায়কের পরিচয় এখনও জানা যায়নি। তবে এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে হাসির উদ্রেক করেছে। এই প‍্যান্ডেমিক পরিস্থিতিতে জীবনে একটু হাসির, একটু পজিটিভিটি-র খুব দরকার। ভাইরাল হয়ে যাওয়া গায়ক নিজের অজান্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন খুশির হরমোন যা অনায়াসেই তৈরি করতে পারে জীবনের প্রতি ইতিবাচক ভঙ্গি। হয়তো পৃথিবীর কোনো কোণে বসে তিনি নিজেও দেখছেন এই ভিডিও এবং তাঁর নিজের মুখেও ফুটেছে হাসি। এই গায়কের জন্য রইল অনেক জীবনমুখী শুভেচ্ছা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026