বিনোদন

‘আমার যত ভালোবাসা, সবটুকুরই ভাগ-নে’, ইউভানকে প্রথম দেখেই গান বাঁধলেন জিৎ গাঙ্গুলি!

এক শিশুর সাথে বাবা মায়ের সম্পর্ক যেমন মধুর হয় তেমন পারিপার্শ্বিক সম্পর্কগুলি খুব মিষ্টি হয়। যেমন মামা ভাগ্নের সম্পর্ক। কিন্তু এক্ষেত্রে ভাগ্নের জন্মের প্রায় ১১ মাস পর তাকে দেখল মামা। এত দেরীতে করলে তো ভাগ্নের রাগ তো মামাকে কমাতে হবে। শুধু চোখের দেখাই নয়, রীতিমতো কোলে তুলে আদর করতে হয় ভাগ্নেকে। হ্যাঁ এরকমই হল ছোট্ট ইউভানের সাথে। রাজশ্রী পুত্র ইউভান আর কিছুদিনের মধ্যে ১ বছরে পা রাখবে। আর তার কিছুদিন আগে শুভশ্রীর দাদা ওরফে টলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিৎের সাথে দেখা ছোট্ট একরত্তির।

আর শনিবার ছোট্ট মিষ্টি ভাগ্নেকে কাছে পেয়ে খুনসুটিতে মাতল তাঁর সঙ্গীতশিল্পী মামা। ইনস্টাগ্রামে ভাগ্নের সঙ্গে প্রথম ছবিও দিলেন জিৎ। মামা যেমন জনপ্রিয় তেমনই ভাগ্নেও এই বয়সে অনেক জনপ্রিয়। প্রথমবার ভাগ্নের সঙ্গে প্রথম সাক্ষাতের মুহূর্ত নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জিৎ। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছেন জিৎ। আর মামার দিকেও একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাজশ্রীর আদুরে পুত্র ইউভান।

জিৎ কত ভালো সুরকার তা সকলেই জানে তাই জন্য মজা করে, চাঁদ মিলিয়ে এই জনপ্রিয় সুরকার ছবির ক্যাপশনে লিখলেন ‘তোর সঙ্গে প্রথম দেখা, ভাগ্নে! আমার যত ভালোবাসা, সবটুকুরই ভাগ নে!’ এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই নেটিজেনরা মামা-ভাগ্নের এই ভালোবাসার ছবি ঘিরে ভালোবাসা জানিয়েছেন। কমেন্ট বক্সে মামা ভাগ্নের জুটিকে ভালোবাসায় তাঁরা ভরিয়ে দিয়েছেন এই ছবিকে।

উল্লেখ্য,ইউভানের বাবা কেরিয়ারের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ গানের হিট হওয়ার নেপথ্যে ছিল সুরকার জিৎ গাঙ্গুলি। এছাড়া রাজ পরিচালিত ‘চ্যালেঞ্জ’, ‘ প্রেম আমার’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে সুরকারের দায়িত্ব সামলেছেন জিৎ। এছাড়া শুভশ্রীর একাধিক সিনেমার গানে সুর দিয়েছেন জিৎ। পেশাগত আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের দেখার মতো। আর শুভশ্রীও জিৎকে বড় দাদার মতো সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসেন। সেই সূত্রে ইউভান তো জিৎের মামাই হবে। তবে বলাবাহুল্য টলিউডের এই মামা ভাগ্নে জুটি বেশ হিট হয়েছে। নিমেষে ভাইরাল হয় মামা ভাগ্নের প্রথম ছবি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026