প্রয়াত সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র কেকে। জন্মসূত্রে নাম কৃষ্ণকুমার কুন্নাথ, ইন্ডাস্ট্রিতে পরিচিত কেকে নামে। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৪। আজ কলকাতার উল্টোডাঙার স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের অ্যানুয়াল অনুষ্ঠানে গান করেছেন তিনি। অনুষ্ঠান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
কিছুদিন যাবৎ কলকাতার বেশ কিছু কলেজের প্রোগ্রামে গান গাইছিলেন এই জনপ্রিয় গায়ক। বলিউডের অন্যতম বিখ্যাত এই প্লেব্যাক সিঙ্গারের মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছে অনুরাগীরা। এখনও বিশ্বাস করতে পারছে না কেউই। তার একাধিক গান এখনো সকলের মনে সমান জীবিত।
অনুরাগী থেকে শুরু করে গায়কের কাছের মানুষেরা কে বিশ্বাস করতে পারছেন না কৃষ্ণকুমার আর নেই। জানা যায় অনুষ্ঠানের শেষে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। তারপর তিনি কলকাতায় তার হোটেল ওবেরয় গ্র্যান্ডে ফিরে যান। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তৎক্ষণাৎ তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জানা যায় সেই সময়ে রাস্তায় যাবার পথেই তার মৃত্যু হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…