বিনোদন

Shreya Ghoshal: ছেলে হওয়ার পর স্বামীর সঙ্গে এই প্রথম একান্তে এই কাজ করলেন! নিজের মুখেই জানালেন শ্রেয়া ঘোষাল

সদ‍্য নতুন মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলি তথা টলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল । বিয়ের ৬ বছর পর প্রথমবার মা হলেন সুরেলাকন্ঠী শ্রেয়া। গত ২২ শে মে শ্রেয়া আর শিলাদিত্যের কোল জুড়ে এসেছে পুত্রসন্তান‍। সন্তান জন্মের সাথে সাথে এই সুখবর সোশ‍্যাল মিডিয়ায় নিজের সকল অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন গায়িকা। মা হওয়ার ১১ দিনের মাথায় নিজের নয়নের মনির প্রথম ছবি ও নামও প্রকাশ‍্যে এনেছেন শ্রেয়া।

সদ‍্যোজাত ছেলেকে কোলে নিয়ে ও স্বামী শিলাদিত‍্য মুখোপাধ‍্যায়কে পাশে নিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন গায়িকা। ছেলেকে ভালোবেস নাম রেখেছেন দেবযান মুখোপাধ‍্যায়। এখনো সদ‍্যোজাতর মুখ না দেখালেও তার ছোট্ট ছোট্ট হাত পা, মাথা ভরা চুল সবই দেখিয়েছেন। আর ছেলেকে কোলে নিয়ে বেশ আনন্দে উৎসাহিত। ক‍্যাপশনে শ্রেয়া লেখেন ‘আলাপ করিয়ে দিই, দেবয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর ওকে প্রথমবার দেখে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি।’

এখন এই একরত্তিকে নিয়ে দিন কাটছে এই দম্পতির। অনেক দায়িত্ব বেড়েছে। ছেলেকে নিয়ে এটাই শ্রেয়ার এটাই প্রথম পুজো। তাই একটু বেশি স্পেশ্যাল ।ছেলের সঙ্গে কাটানো নানান ছবি আর ভিডিও শেয়ার করতে দেখা যায় এই বাঙালি গায়িকাকে। এবার ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায় তবে দেবযান নয় স্বামী শিলাদিত্যের সঙ্গে। এই ছবিতে দেখা যাচ্ছে,স্বামীরসঙ্গে এসেছেন একান্তে ক্যান্ডেল নাইট ডিনারে। পাশাপাশি বসে আছেন এই দম্পতি। সামনে জ্বল জ্বল করছে মোমবাতি। ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, ‘ডেট নাইট… প্যানডেমিক শুরু হওয়ার পর প্রথমবার, সঙ্গে নতুন মা-বাবা হওয়ার পরও প্রথমবার’! সঙ্গে রেড হার্ট ইমোজি শেয়ার করেছেন নায়িকা। এরপর অনুরাগীরাও ভালোবাসা জানান প্রিয় জুটিকে। উল্লেখ্য, ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। আচমকাই নিজেদের বিয়ের ফটো সকলের সামনে এনে অনুরাগীদের সারপ্রাইজ দিয়েছিলেন শ্রেয়া।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026