ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Investment Plan: ১৫০০০ টাকা বিনিয়োগ করলে পেয়ে যান ৫ কোটি টাকা, জেনে নিন কোথায় কিভাবে করতে হবে বিনিয়োগ

আর্থিক স্বাধীনতা সুরক্ষিত করার জন্য এবং অবসর পরবর্তী আরামদায়ক জীবন যাপনের জন্য অবসর পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন। একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আপনাকে এই অবসর পরিকল্পনা করতে হবে। না মনে করা যাক আপনি ৫ কোটি টাকার একটি কর্পাস তৈরি করতে চাইছেন। সেক্ষেত্রে, আপনাকে সেই ভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করতে হবে যাতে এই টাকা তুলতে পারেন আপনি। পাশাপাশি আপনাকে তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করতে হবে এবং সামঞ্জস্যপূর্ণভাবে আপনাকে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি আপনার অর্থ সঞ্চয় হবে এবং আপনার অর্থ বাড়তে থাকবে। এটাকে মাথায় রেখে আপনারা শুরু করুন বিনিয়োগ। আজ আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি ১৫০০০ টাকার মাসিক সঞ্চয় করে পাঁচ কোটি টাকার একটি কর্পাস তৈরি করতে পারবেন।

অবসর, জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে অন্যের উপরে আর্থিক নির্ভরতা অনেক বেশি হয়ে যায়। তবে সেক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা হয়। তাই এরকম আর্থিক নিরাপত্তা এড়াতে আপনাকে আগে থেকে একটা পরিকল্পনা করে রাখতে হবে যেখানে এক ব্যক্তিই তার চাকরি বা ব্যবসা শেষ করার পর ভালো জীবন শুরু করতে পারেন। জীবনযাত্রার মান বজায় রাখতে এবং আর্থিক সহায়তার জন্য যাতে অন্যের উপরে নির্ভর না হতে হয়। আগামী দিনে কি ঘটতে চলেছে তা কিন্তু কেউ বলতে পারেন। তাই সময়ের আগে অবসর পরিকল্পনা করে নেওয়া উচিত।

কখন অবসরের পরিকল্পনা শুরু করবেন?

অবসর পরিকল্পনা শুরু করার কোন আদর্শ সময় নেই। জীবনের বিভিন্ন পর্যায়ে আপনি বিভিন্নভাবে আপনার আর্থিক প্রোফাইল তৈরি করতে পারেন। যদি আপনি তাড়াতাড়ি শুরু করেন তাহলে চক্রবৃদ্ধির মাধ্যমে সময়ের সাথে সাথে আপনি আপনার সম্পদ বাড়িয়ে ফেলতে পারবেন। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড অথবা একটি সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যানে বিনিয়োগ করে তাদের অবসরের পরিকল্পনা করতে পারেন। মিউচুয়াল ফান্ড সবথেকে ভালো আর্থিক জায়গা যেখানে বিশেষ কোনো ঝুঁকি না থাকলেও আপনি ভালো টাকা সুদ পেয়ে যান।

১৫০০০ টাকা মাসিক সঞ্চয় করে ৫ কোটি টাকা লাভ

আপনাকে অবসরের লক্ষ্য নির্ধারণ করতে হবে আগে। আপনার আর্থিক পরিস্থিতি দেখে নিয়ে উপযুক্ত অবসর পরিকল্পনা আপনাকে চয়ন করতে হবে। আপনি যদি ২৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন তাহলে বিনিয়োগকারীদের মাসে ১৫০০০ টাকা করে মাসিক এসআইপি করতে হবে। এরকম SIP করতে পারলে ৩০ বছরে আপনি ৫ কোটি টাকা সঞ্চয় করে ফেলতে পারেন।

Nirajana Nag

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026