ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SIP নাকি FD , কোথায় টাকা রাখলে টাকা থাকবে সব থেকে বেশি নিরাপদ, জানুন বিস্তারিত

যখনই বিনিয়োগের প্রশ্ন ওঠে তখনই সবার মাথায় নানা রকমের চিন্তাভাবনা ঘুরতে শুরু করে। সবাই বিনিয়োগ করতে চায় ভালো জায়গায় এবং ভালো আয় করতে চায় সেই বিনিয়োগ থেকে। কেউ কেউ বলেন একটি স্থায়ী আমানত করে আপনি নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন আবার কেউ কেউ বলেন মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন। আজ আমরা আপনাকে বলব এই দুটোর মধ্যে কোনটিতে বিনিয়োগ করা সবথেকে ভালো।

ফিক্স ডিপোজিট হলে এমন একটি জায়গা যেখানে বিনিয়োগকারী আগে থেকেই জানবেন যে তিনি কত টাকা পেতে চলেছেন সুদ হিসেবে। আজকাল মানুষজন এই ধরনের জায়গাতে বিনিয়োগ কম করতে চাইছেন কারণ এখানে রিটার্নের পরিমাণ অনেকটাই কম। যারা ঝুঁকি নিতে ভয় পান অথবা যারা বৃদ্ধ বয়সের জন্য টাকা সঞ্চয় করছেন তাদের জন্যই কিন্তু ফিক্স ডিপোজিট ভালো। কিন্তু আজকাল মানুষজন বেশি ব্যবহার করছেন মিউচুয়াল ফান্ডের এসআইপি। মার্কেট লিংক হওয়ায় এখানে সুদের নিশ্চয়তা নেই তবে কিছু বছর ধরে এসআইপি কিন্তু ভালো রিটার্ন দিয়েছে মানুষজনকে। বিনিয়োগকারীরা কিন্তু বিপুল অর্থ সংগ্রহ করতে পেরেছেন এই এসআইপি ব্যবহার করেই।

বিনিয়োগকারীদের মধ্যে যারা গ্যারান্টি যুক্ত রিটার্ন সহ প্রকল্প পছন্দ করেন তারাই মূলত এই ধরনের জায়গাতে বিনিয়োগ করেন। আপনিও যদি এই ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে বেছে নিতে পারেন মিউচুয়াল ফান্ড। তবে যদি আপনার টাকা বিনিয়োগের জায়গাতে নিশ্চিত রিটার্ন দরকার লাগে তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হলো এফডি। এমনিতে সর্বাধিক আপনি ৮% পর্যন্ত সুদ পেয়ে যেতে পারেন ফিক্স ডিপোজিট থেকে। এই সুদের হার পাওয়া যাবে যদি আপনি সিনিয়র সিটিজেন একাউন্ট খুলতে পারেন। না হলে মোটামুটি সমস্ত ব্যাংকে সুদের হার ৬ শতাংশের কাছাকাছি থাকে। তবে এসআইপি যদি ভালো কাজ করে তাহলে ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026