নিউজ

আগামী বছরেই ভারতে চলে আসবে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন, দাবি সিরাম ইনস্টিটিউট প্রধানের

নয়াদিল্লি: দেশের মধ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অন্তত এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও কবে ভারতের বাজারে করোনা ভ্যাকসিন আসবে, তা নিয়ে এখনও সন্দিহান রয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ইতিমধ্যেই দাবি করেছেন যে, আগামী বছরের শুরুতেই ভারতের হাতে একাধিক করোনা ভ্যাকসিন চলে আসবে। আর এবার খানিকটা হর্ষবর্ধনের দাবিতে সম্মতি জানালেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদার পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন আগামী বছরেই ভারতের হাতে চলে আসবে।

অক্সফোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, আগামী সপ্তাহের শুরুতেই মানবদেহে প্রয়োগ করা হবে বহু প্রতীক্ষিত এই করোনা ভ্যাকসিন। আর এই খবর প্রকাশ্যে আসতেই আশায় বুক বেঁধেছে গোটা বিশ্ব। এই করোনার ভ্যাকসিন তৈরিতে সাহায্য করছে ভারতের শিরা। ইনস্টিটিউট ভারতের হাতে তবে এই ভ্যাকসিন আসবে এমন প্রশ্ন করা হলে সংস্থার প্রধান বলেন, ‘আমরা যদি জরুরিভিত্তিতে অনুমোদনের জন্য আবেদন না করি তা হলে আমাদের ট্রায়াল ডিসেম্বরেই শেষ হওয়া উচিত। তারপরই আমরা তা ভারতে আনতে পারি। যদি ব্রিটেন আরও দু’সপ্তাহ তাদের গবেষণা চালিয়ে যায় এবং সেই সঙ্গে তারা যদি  নিশ্চিত হয় যে এটা নিরাপদ, তা হলে তার দু’তিন সপ্তাহ পরে আমরা জরুরিভিত্তিতে অনুমোদন দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে পারব।’

প্রসঙ্গত, অক্সফোর্ডের এই বহু প্রতীক্ষিত ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালের স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হলে তিনি মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও ব্রাজিলের এই ঘটনার সত্যতা স্বীকার করেনি ব্রিটেন। বরং ট্রায়াল শেষ করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় তদারকি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকা। সেই একইভাবে কোনও বাধা না পেয়ে চলতে থাকে তাহলে হিসাব বলছে আগামী বছরেই ভারতে চলে আসবে এই ভ্যাকসিন। এখন হিসাব মেলে কিনা, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026