নিউজ

করোনা ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ বাড়াতে চলেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া

পুনে: করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দেশে ৮৮ লাখ ছাড়িয়ে গিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যব্যাপী করোনা চিত্রটা একটু নিয়ন্ত্রণে থাকলেও মোটের ওপর এখনও করোনা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না দেশের চিকিৎসকরা। তবে এরই মধ্যে আশার বাণী শোনাল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আগে জানানো হয়েছিল যে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরী করোনা ভ্যাকসিন ভারতে ‘কোভিশিল্ড’ নামে সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে ট্রায়াল চালানো হচ্ছে। আর এবার সেই ডোজের আরও ১০০ শতাংশ বাড়ানোর পথে এগোচ্ছে সিরাম ইনস্টিটিউট। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ১০০ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ পাওয়া যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

কোভিশিল্ডের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল ভারতে আশা যোগাচ্ছে। তাই যাতে কোনওভাবে ডোজ কম না হয়, সেক্ষেত্রে ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা। সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২১-এর জানুয়ারির মধ্যে ভারতের বাজারে ভ্যাকসিন চলে আসবে। সেই প্রক্রিয়াকে আরও দ্রুত করে ফেলার জন্য ডোজ বাড়ানোর পরিকল্পনা করছে এই সংস্থা।

খুব তাড়াতাড়ি কোভিশিল্ডের তৃতীয় দফার ট্রায়াল ভারতের শুরু হবে, যার জন্য ইতিমধ্যেই ১৬০০ স্বেচ্ছাসেবককে বেছে নিয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। গোটা ট্রায়াল পর্বে সিরাম ইনস্টিটিউটকে সহযোগিতা করে চলেছে আইসিএমআর। যৌথভাবে এই দুই সংস্থা করোনার ভ্যাকসিনকে যাতে দ্রুত ভারতের বাজারে আনা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026