রাজ্য

‘সৌমেন্দুর কেশ স্পর্শ করতে পারবে না, কড়া ডোজ দেব’, হুঁশিয়ারি শিশির অধিকারীর

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে আজ রাজ্যের ৫ টি জেলায়। এই মুহূর্তে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। মাঝেমাঝেই খবরের শিরোনামে উঠে আসছে তৃণমূল ও বিজেপির মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের লড়াই। সকাল থেকে প্রথম দফা বিধানসভা নির্বাচন শুরু হলে রাজ্যের ৩০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর বারংবার খবরের শিরোনামে আসছে। এরইমধ্যে দক্ষিণ কাঁথিতে অধিকারী পরিবারের খাসতালুকে অশান্তির খবর পেয়ে শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী পৌঁছে যায়। তিনি আসলে দক্ষিণ কাঁথির বিজেপি বুথ এজেন্ট। কিন্তু ভোটগ্রহণ কেন্দ্রের গেলে সেখানে তার গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।

বিজেপি তরফে দাবি করা হয়েছে, কাঁথির ২০৬ ও ২০৭ নম্বর বুথে রিগিংয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গাড়ি নিয়ে দৌড়ে যান বিজেপি বুথ এজেন্ট সৌমেন্দু অধিকারী। সেখানে সে পৌঁছালে বুথের বাইরে তার গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আর তাতেই তার গাড়ির চালক আহত হন। অন্যদিকে সৌমেন্দু নিজে বলেন, “তিনটি বুথে রিগিং হচ্ছে শুনে তা রুখতে চলে এসেছিলাম। এইখানে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ব্লক সভাপতি রাম গোবিন্দ দাসের নেতৃত্বে এই হামলা হয়েছে।”

সৌমেন্দুর ওপর হামলার ঘটনার পাল্টা জবাব দিয়েছেন পিতা শিশির অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সৌমেন্দুর কেশ স্পর্শ করতে পারবে না ওরা। ওদের অত ক্ষমতা নেই। আগামী দু দিন আরও ক্রুশিয়াল সময় আসছে। দু’ঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব। কড়া দুস দেব রাধাগোবিন্দকে।”এছাড়াও তিনি ব্লক সভাপতিকে উদ্দেশ্য করে তোপ দেগে বলেছেন, “মদ মাংস সাপ্লাই করছে কেন্দ্রীয় বাহিনীকে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে।”

Anirban Kundu

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026