image source : Wion News
সোমবার রাতে অতর্কিতে হানা দিয়ে আইসিস নেতা আবু বকর আল বাগদাদির বোনকে গ্রেপ্তার করল তুর্কি সেনা। গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী ও জামাইকে। বছর পঁয়ষট্টির রেশমিয়া আওয়াদ নামে বাগদাদির এই বোনকে সিরিয়ার সীমান্তবর্তী শহর আজাজ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার সাথে পাঁচজন শিশুও ছিল বলে জানা গেছে। শীর্ষস্থানীয় জঙ্গি নেতার বোনকে জিজ্ঞাসাবাদ করছে তুর্কি সেনা। এক সেনা আধিকারিক জানিয়েছেন, ‘আমরা আশা করছি বাগদাদির বোনের কাছ থেকে গোয়েন্দারা আইসিসের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।’
প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে শীর্ষস্থানীয় আইসিস নেতা বাগদাদি নিজের বন্দুকের গুলিতে প্রাণ হারান। আমেরিকার সেনাবাহিনী তাকে চারদিক থেকে ঘিরে ধরলে শেষ পর্যন্ত নিজেকে গুলি করেন তিনি। তখনই আইসিসের কার্যকলাপে কিছুটা ভাটা পড়েছিল। এবার তার বোন সহ আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হওয়ায় আইসিসের মতো জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
Heavy metal titans Iron Maiden are set to bring their thunderous live show back to…
Sarah Ferguson, the former Duchess of York, is reportedly weighing offers for a high-profile tell-all…
When Wes Craven’s Scream premiered in 1996, it redefined horror with its meta storytelling and…
The 2026 BRIT Awards will feature a powerful tribute to the late rock legend Ozzy…
Fans of Paradise can now rest assured that the post-apocalyptic drama has a clear endgame.…
Kourtney Kardashian has once again proven her fashion prowess with a bold lace mini dress…