নিউজ

“খুন হয়নি আনিস, মৃত্যুটা দুর্ঘটনাবশত”, ছাত্রনেতা মৃত্যুর ১৪৪ দিনের মাথায় চার্জশিট জমা দিল SIT

অবশেষে ছাত্রনেতা আনিস খান মৃত্যু মামলার চার্জশিট পেশ করল সিট। আজ অর্থাৎ সোমবার উলুবেরিয়া আদালতে ঘটনার ১৪৪ দিন পর এই চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে স্পষ্ট জানানো হয়েছে যে খুন হয়নি আনিস খান। বরং দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই চার্জশিটের সাথে ফরেনসিক সাইন্স ল্যাবরেটরি ও সেন্ট্রাল ফরেনসিক সাইন্স ল্যাবরেটরি রিপোর্ট যোগ করা হয়। তবে খুনের অভিযোগ না উঠলেও চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি সহ পাঁচ জনের।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি আনিসের বাড়িতে যে পুলিশ গিয়েছিল তা মূলত সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের ভিত্তিতে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটারিং সেলের নজরে পড়ে একটি পোস্ট। তাই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বাড়িতে যায় একদল পুলিশ। তখনই ওই অঘটনটি ঘটে। ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ছাত্রনেতার।

তবে খুনের অভিযোগ খারিজ করা হলেও সেদিন রাতে পুলিশের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠেছে সিটের চার্জশিটে। নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী-সহ ৫ পুলিশকর্মীর নাম। তাদের মধ্যে রয়েছেন একজন এএসআই, একজন হোম গার্ড এবং দুই সিভিক ভলান্টিয়ার। খুনের অভিযোগে মামলা না হলেও, তাদের বিরুদ্ধে ৩০৪ ধারা অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। এছাড়াও চার্জশিটে থাকছে ৩৪১ (অবৈধভাবে পথ আটকানো), ৩৪২ (অবৈধভাবে আটকে রাখা), ৪৫২ (জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে আটকে রাখা) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারা।

প্রসঙ্গত উল্লেখ্য, ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়। আনিসের পরিবার চেয়েছিল যাতে তদন্ত সিবিআই এর হাতে যায়। তাদের একটাই দাবি ছিল যে আনিস খানের খুনিদের যথাযথ শাস্তি দিতে হবে। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা আনিসের মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে তদন্তভার সিটের উপরই দিয়েছিলেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026