নিউজ

বাজেটের আগে ঐতিহ্যবাহী ‘হালওয়াই অনুষ্ঠানে’ যোগ দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

২০২০-২১ অর্থবর্ষে দেশের বাজেট কেমন হবে, কোন খাতে কত খরচ হবে, কোথা থেকে আসবে আর্থিক সংস্থান – তা জানা যাবে আর কয়েকদিন পর। তার আগে পরম্পরা মেনে হয়ে গেল ‘হালওয়াই অনুষ্ঠান’। সোমবার নতুন দিল্লির নর্থ ব্লকে অর্থমন্ত্রকের তত্ত্বাবধানে প্রথা মেনে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান। প্রতি বছর বাজেটের কাগজপত্র ছাপাখানায় পাঠানোর আগে এই অনুষ্ঠান করা হয়ে থাকে। পরম্পরাগতভাবে এই প্রথা চলে আসছে বাজেট ঘোষণার প্রথম বছর থেকেই।

আজকের এই অনুষ্ঠানে সরকারের অন্যান্য আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ড. নির্মলা সীতারমণ ও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। হালওয়াই অনুষ্ঠানের মাধ্যমে অর্থমন্ত্রকের আধিকারিকদের এক জায়গায় নিয়ে আসা হয় এবং যতদিন না পর্যন্ত অর্থমন্ত্রী লোকসভায় বাজেট পেশ করছেন ততদিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না তারা।

আরও পড়ুন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির নব নির্বাচিত সর্বভারতীয় সভাপতি হলেন জয় প্রকাশ নাড্ডা

হালওয়াই অনুষ্ঠান হল এমন এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান যেখানে একটা বড়ো কড়াইয়ে হালওয়াই বানিয়ে তা মন্ত্রকের সমস্ত সদস্যদের পরিবেশন করা হয়। প্রসঙ্গত, আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট বেশ করবেন দেশের অর্থমন্ত্রী ড. নির্মলা সীতারমণ। এদিন তারই প্রস্তুতি সেরে নিলেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026