সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে পারি, যা হয়তো চারপাশে প্রতিনিয়ত খুব একটা ঘটতে দেখা যায় না। আর সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওগুলোই বেশি করে অবাক করে নেটজনতার একাংশকে। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তেমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে, যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেটনাগরিকরা।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে সেটি ইউটিউবেরর ‘মলি মাঙ্কি’ নামের একটি অফিসিয়াল চ্যানেল থেকে ৭ দিন আগে শেয়ার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন বেশ কয়েকহাজার মানুষ। ভিডিওতে একটি ছোট বাঁদরকে একটি ঝুড়ির মধ্যে বসেই একেবারে মানুষের মতো করে খেতে দেখা গিয়েছে। কখনো টেবিলের উপরে, আবার কখনো মনিবের গায়ের উপর বসে থাকতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি ভিডিওতে সারা বাড়িময় একেবারে বাচ্চা ছেলেদের মত পোশাক পরেই ঘুরতে দেখা গিয়েছে বাঁদরটিকে। আর সেই দৃশ্য খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি নেটজনতার একাংশের। তাদের বেশিরভাগই এই বাঁদরের হাব ভাব দেখে রীতিমতো অবাক হয়েছেন। অবশ্য তার ঝলক মিলেছে কমেন্টবক্সেই।
উল্লেখ্য, সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি যে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছে, সেই চ্যানেলে নজর রাখলেই বোঝা যাবে সবটা। আসলে এই চ্যানেলে বাড়ির কিছু পোষ্য বাঁদরকে নিয়েই ভিডিও বানানো হয়ে থাকে। তারা রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। চ্যানেলের বাকি ভিডিওগুলিতে তাদের হাব ভাব দেখলেই সেটা স্পষ্ট হবে। তারা যে মানুষ নয়, সেটা তাদের দেখে সত্যিই বলা মুশকিল। কারণ তাদের চলন-বলন, খাওয়া-দাওয়ার ধরন, পোশাক-আশাক সবটাই একেবারে গোছানো। অবশ্য ভিডিওতে তাদের মনিবেরও দেখা মিলেছে। ইতিমধ্যেই নিজেদের এই চ্যানেল থেকে নিজেদের পোষ্যদের নিয়ে মোট পাঁচহাজার ভিডিও শেয়ার করে নিয়েছেন তারা। আপাতত, তার মধ্যেই একটি ভিডিও তুমুল ভাইরাল নেটমহলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…