নিউজ

রনক্ষেত্র রাজধানী, দিল্লির সংঘর্ষে মৃত্যু ৫ জনের জখম ১৬০ জন

দিল্লির সংঘর্ষে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫ জন।জখম প্রায় ১৬০ জন। সোমবার সকালে জাফরাবাদ থেকে মউজপুর পর্যন্ত সিএএ নিয়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। এরপর তা একাধিক এলাকাতে ছড়িয়ে পড়ে, যার মধ্যে রয়েছে গোকুলপুরী, কবিরবাগ, চাঁদবাগ সহ বিভিন্ন এলাকাতে। পুলিশের সামনেই শুরু হয় পাথরবৃষ্টি, গোলাগুলি। সেই পাথরের আঘাতে একজন কনস্টেবলের মৃত্যু হয়। এছাড়া মেট্রো স্টেশনের সামনে একাধিক গাড়ি ও বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

পুলিশের সামনে এক যুবককে বন্দুক তাক করতে ও দেখা যায়। এই হিংসার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হিংসার নানা চিত্র ধরা পড়েছে। তবে এই ভিডিও গুলির সত্যতা নিয়ে সন্ধেহ রয়েছে। এখনও পর্যন্ত দিল্লির ১০ টি এলাকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাধারণ মানুষ অভিযোগ করছে যে পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই এত ভয়াবহ আকার নিয়েছে।

আরও পড়ুন : ধূমপানের বিধিনিষেধ নিয়ে নতুন আইন আনছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

দিল্লির এই পরিস্তিতি নিয়ে সীতারাম ইয়েচুর টুইত করেছেন যে এই পরিস্তিতিতে কোথায় প্রধানমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রি?দুজনেই বেপাত্তা। এই সংঘর্ষে উত্তর- পূর্ব দিল্লির সব স্কুল ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে হিংসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। শহরে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে
আসতে বলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026