বিগত কয়েকদিনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দিল্লীর বিভিন্ন এলাকা। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে শুরু করলেও ফের উস্কানিমূলক স্লোগান শোনা গেল রাজীব চৌক মেট্রো স্টেশন চত্বরে। একদল যুবকের মুখে “দেশ কি গদ্দারো কো গোলি মারো” স্লোগান শোনা যায়। কর্তৃপক্ষের তরফে জানা গেছে এইদিন সকাল ১০ টা ৫২ মিনিট নাগাদ ৬ জন এই স্লোগান তোলে, এরপর তাদের আটক করা হয়।
তবে এই স্লোগান আজ প্রথম নয়, সম্প্রতি বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং আরেক বিজেপি নেতা অভয় বর্মার মুখেও শোনা গিয়েছিল ওই স্লোগান। উল্লেখযোগ্য, দিল্লীর ভয়ংকর সংঘর্ষে মারা গেছে ৪২ জন এছাড়া আহত হয়েছে তিন শতাধিক মানুষ। এছাড়া ৭৯টি বাড়ি, ৫২টি দোকান, ৫টি গোডাউন, ৩টি কারখানা, ৪টি মসজিদ ও ২টি স্কুল ভেঙে ফেলা হয়েছে অথবা জ্বালিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : দিল্লির পর CAA বিক্ষোভে মৃত্যু মেঘালয়ে, একাধিক এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম জানিয়েছে দিল্লীর উত্তর-পূর্ব অংশের জাফরাবাদ, কর্দমপুরী, করওয়াল নগর, মৌজপুর, ভজনপুরা, গোকুলপুরী প্রভৃতি এলাকায় যে সংঘর্ষ হয়েছে তাতে যারা যুক্ত তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। ইতিমধ্যেই এই সংঘর্ষের অভিযুক্ত থাকায় ১০০০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের মধ্যে ৬৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…