নিউজ

ফারাক্কায় ভয়াভয় বাস দুর্ঘটনায় মৃত্যু ৬ জন, বেশ কয়েকজন গুরুতরভাবে আহত

ফারাক্কা : প্রতিনিয়ত পথ দুর্ঘটনার খবর লেগেই আছে।সম্প্রতিকালে বাস দুর্ঘটনা এক নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যার ফলে প্রাণ যাচ্ছে বহু মানুষের। আজ আবারও এক বাস দুর্ঘটনার সাক্ষী হল ফারাক্কাবাসী।

আজ শনিবার সকাল নাগাদ এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনাটি ঘটেছে ফারাক্কার কাছে। সূত্রের খবর শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদগামী এক বাসের সাথে বিপরীত দিক থেকে আসা এক তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ফারাক্কার এনটিপিসি মোড়ের এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাটির পরেই স্থানীয় মানুষ দুর্ঘটনাগ্রস্ত এলাকায় তৎক্ষণাৎ ছুটে আসেন। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হোন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটিতে তিনজন যাত্রী দুর্ঘটনাগ্রস্ত স্থানে মারা যান। এছাড়া বহু মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

পুলিশ এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে বাসচালক সহ আরো দুজনের মৃত্যু হয়। ঘটনায় ১১ জন গুরুতর ভাবে আহত এবং বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই ঘটনার পরেই পুলিশ বিশদ জানার জন্যে তদন্তে নেমেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026