নিউজ

চিনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ভারতের, অবশেষে ফ্রান্স থেকে শক্তিশালী রাফাল আসছে দেশে

অবশেষে ফ্রান্স থেকে ভারতে আসছে যুদ্ধবিমান। লাদাখ সীমান্তে গালোয়ান উপত্যকায় চিনা ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষের ফলে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। এরই মাঝে ফ্রান্স থেকে প্রথম ব্যাচের ৬টি জেট বিমান ভারতে আসছে আগামী ২৭শে জুলাই, এমনটা জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক কর্তারা জানিয়েছেন, চিন ও ভারত সীমান্তে যে সংঘর্ষ সৃষ্টি হয়েছিল এরই মাঝে ফ্রান্স থেকে আসা যুদ্ধবিমানের ফলে ভারতের যুদ্ধ করার শক্তি বৃদ্ধি পাবে। এই রাফাল যুদ্ধবিমান হাতে এলে ভারত তাঁর প্রতিপক্ষ ও শত্রুদের জবাব দিতে সক্ষম হবে।

ভারত ও চিন সীমান্তে লাদাখের গালোয়ান উপত্যকায় যে সংঘর্ষ হয় দুই দেশের সেনাবাহিনী লোহার কাটা বসানো অস্ত্র ও পাথরের সাহায্যে। আর এর ফলেই ভারতীয় সেনাবাহিনীর ২০ জন জওয়ান শহীদ হন। ভারতীয় সেনাবাহিনীতে এই অপূরনীয় ক্ষতির ফলে চিনা পণ্য বয়কটের আন্দোলনে নামেন ভারতীয়রা। গত ২রা জুন টেলিফোনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে আলোচনা হয় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের। ফ্রান্সের তরফে জানান হয়েছে, করোনা আবহে ভাইরাসের ফলে যে সংক্রমণ ছড়িয়েছে তার মাঝেই পূর্ব নির্ধারিত সূচিকে মান্যতা দিয়ে রাফাল জেটবিমান ডেলিভারি দেওয়া হবে ভারতে।

জানা গিয়েছে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকারের সঙ্গে ফ্রান্সের প্রায় ৫৮ হাজার কোটি টাকার ৩৬ টি রাফাল জেট বিমান কেনার চুক্তি হয়। এই রাফাল জেট বিমানে আছে শক্তিশালী অস্ত্র বহনের ক্ষমতা। জেট বিমানটিতে রয়েছে উন্নতমানের ক্ষেপণাস্ত্র সিস্টেমের সুবিধা। এছাড়া ইজারায়েলি হেলমেটভিত্তিক ডিসপ্লে, রাডার ওয়ার্নিং রিসিভার, লো ব্যান্ড জ্যামার। এছাড়া ১০ ঘন্টার ফ্লাইট ডাটা রেকর্ডিং,ইনফ্রা-রেড সার্চ ও ট্র্যাকিং সিস্টেম সমেত বেশ কিছু সুবিধা। আর এই নয়া জেট বিমান চালনার জন্য পাইলট প্রশিক্ষণ সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণ করে রেখেছে ভারতীয় বায়ুসেনা। আর এই পরিকাঠামো নির্মানে ভারতীয় বায়ুসেনার খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। যে ৩৬ টি রাফাল জেট বিমান আসছে তার ৩০ টি হবে ফাইটার জেট ও বাকি ৬ টি ট্রেনার জেট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026