মাত্র কয়েকদিন হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হয়েছেন। দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা আসছে। এরই মাঝে উঠে এলো এক চাঞ্চল্যকর খবর। “সৌরভ চাইলে আরো অনেক বছর আগেই বোর্ডের সভাপতি হতে পারত” বক্তা বর্তমান আইসিসি এর চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এর ব্যাখ্যা চাইতে তিনি বলেন।
সৌরভ আমার ভাইয়ের মতো। যখন ও অবসর নেয় তখনই আমি বলেছিলাম তোমার কাছে সুযোগ আছে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার কিন্তু তখন এই চ্যালেঞ্জটা ও নেয়নি যেকোনো কারণেই হোক। সৌরভ অত্যন্ত চালাক ও বুদ্ধিমান ক্রিকেটার এবং ওর নেতৃত্বের ক্ষমতা সকলেরই জানা। ও যদি তখন বোর্ডর দায়িত্ব নিতো তাহলে ভারতীয় বোর্ডকে এ দুরাবস্থার মধ্য দিয়ে যেতে হতো না, কোনো লোধা কমিশন হতো না, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করারও দরকার হত না। এই সব কিছুকেই প্রতিহত করতে পারতো সৌরভ। যাইহোক দশ মাস সময় পাচ্ছে সৌরভ এবং এই সময়ের মধ্যেই ও তার ছাপ ছেড়ে যাবে বোর্ডে। ওর অনেক নতুন নতুন ভাবনা দেখতে পাবে ভারতীয় ক্রিকেট।
আইসিসির বকেয়া প্রসঙ্গে তিনি বলেন “এ ব্যাপারে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে সৌরভ কে। আমি নিজে ওর সাথে কথা বলব। আমি মনে করি ও যা বুদ্ধিমান, যুক্তি দিয়ে বোঝালে নিশ্চয়ই বুঝবে এবং সৌরভ কে বলবো, যেনো কোনো প্ররোচনার ফাঁদে পা না দেয়”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…