সুরজিৎ দাসঃ ডার্বির ঠিক ৪৮ ঘন্টা আগেই মোহনবাগান জানিয়ে দিলো তাদের ষষ্ঠ বিদেশীর নাম স্পেনের ৩১ বছর বয়সী অ্যাটাকিং মিডিও জুলেন কলিনাস ওলাইজোলা কে সই করালো সবুজ মেরুন ব্রিগেড। রিয়াল সোশিয়াদাদের আকাডেমির প্রাক্তনী এই ফুটবলার খেলেছেন স্পেনের একাধিক ডিভিশনে ইউসিএম মুরসিয়া, কালচারাল লিওনেসের হয়ে খেলেছেন তিনি সেগুন্ডা বি ডিভিশন ও চ্যাম্পিয়ন হন ২০১৬-১৭ মরশুমে সেখানে ৩১ গোল করেছিলেন জুলেন। আদতে উইং এর খেলোয়াড় হলেও তিনি ফরওয়ার্ড এও খেলতে পারেন দীর্ঘদেহী এই ফুটবলার কে ঘিরে উচ্ছ্বসিত সবুজ মেরুন কোচ ভিকুনা।
তবে কলকাতা লিগে তাকে পাওয়া যাবে কি না সেবিষয়ে স্পষ্ট করে বলা যাচ্ছে না যদি কলকাতা লিগে একান্তই তাকে পাওয়া না যায় তাহলে আসন্ন শেখ জামাল ইন্টারনাশ্যনাল টুর্নামেন্ট এ তাকে দেখা যেতে পারে সবুজ মেরুন জার্সি তে। ওইলাইজোলা কে সই করানোর সাথে সাথেই নিজেদের বিদেশী কোটা সম্পন্ন করলো মোহনবাগান দল পড়শি ক্লাব ইস্টবেঙ্গল ও তাদের ছয় বিদেশী কে চুড়ান্ত করে ফেলেছে অনেক আগে এখন দেখার স্পানিশ কম্বোর উপর ভরসা করে আইলিগে কতোটা এগোতে পারে দুই বড়োদল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…