নিউজ

খুশির খবরঃ কৃষকদের জন্য ৬০ হাজার টাকা ঘোষণা

অরূপ মাহাত: পশ্চিমবঙ্গের অন্যতম খরাপ্রবন জেলাগুলির একটি পুরুলিয়া জেলা। অথচ পাথুরে এই জেলার অর্থনীতির মূল ভিত্তি কৃষিকাজ। তবে গত কয়েক বছর ধরে অপর্যাপ্ত বৃষ্টির কারণে জলের অভাবে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে। চাষে আগ্রহ হারাচ্ছে সাধারণ কৃষকেরা।

এই অবস্থায় পুরুলিয়ার অর্থনীতিকে মজবুত করতে কৃষকদের জন্য বীমা প্রকল্পের ঘোষণা করলেন পুরুলিয়ার জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সাহায্যার্থে খরা পরিস্থিতি মোকাবিলা করে অর্থনীতির হাল ফেরাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন তিনি।

এই প্রকল্পে বীমা বাবদ কৃষকেরা হেক্টর প্রতি ৬০ হাজার টাকা করে পাবে। সুজয় বাবু জানিয়েছেন, গত বছর ২০ হাজার কৃষককে এই বীমার আওতায় আনা হয়েছিল। এ বছর প্রায় ১ লক্ষ ৭০ হাজার কৃষককে বিমার তালিকাভুক্ত করা হল।

এই প্রসঙ্গে তিনি আরও জানান, গত সাড়ে তিন মাস ধরে এক সার্ভের মাধ্যমে জেলার ৮ লক্ষ কৃষকের কাছে পৌঁছনো হয়েছে। শ্রেয়ী নামে একটি বিমা সংস্থা এই কাজটি করছে। সেখান থেকেই এই ১ লক্ষ ৭০ হাজার কৃষককে এই বীমার আওতায় আনা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026