বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুব কম। সবসময় নিয়ম করে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই। তবে একেবারেই যদি নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে, গুরুতর সমস্যা দেখা দেবে। সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আজকের প্রজন্মও বেশিরভাগ সময়ই ঘরোয়া ভাবেই যত্ন নিতে চান ত্বকের। আর এই গরমের দিনে যা ভীষণভাবে প্রয়োজনীয়। যদি গরমকালে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই ঘরোয়া টোটকার কথা মাথায় রাখা যায় তাহলেই মিলবে উজ্জ্বল দাগহীন ত্বক।
• শশার রস- গরমকালে শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নিতে শশা অপরিহার্য। শশার রস ত্বককে শীতল রাখে। গরমের জন্য সৃষ্ট একাধিক ত্বকের সমস্যা দূর করে এটি। প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এই শশার রস হালকা করে লাগিয়ে সারারাত রেখে দেওয়া হয় তাহলে, ব্রণর সমস্যা দূর হয় চিরতরে। ব্রণর সমস্যা দূর করার পাশাপাশি ত্বককে স্বাভাবিকভাবেই উজ্জ্বল রাখে এটি।
• দই- চুল ও শরীরের পাশাপাশি দই ত্বকের জন্যও বেশ উপকারী। দইতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিনের পাশাপাশি ভিটামিন ডিও, যা ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে। যদি প্রতিদিন ত্বকে দই লাগানো হয় তাহলে, ব্রণর পাশাপাশি চোখের তলার কালির সমস্যাও দূর হয়। একটি পাত্রে অল্পপরিমাণে দই নিয়ে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে গোটা মুখে ভালো করে লাগিয়ে ৫ মিনিট মাসাজ করতে হবে। এরপর সেটি সারারাত লাগিয়ে রেখে দিতে হবে। পরেরদিন সকালে ভালো করে পরিষ্কার জল দিয়েই মুখ ধুয়ে নিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…