আপনি কি জানেন যে সব অভিনেত্রীরা সাবান, শ্যাম্পু, ক্রিমের বিজ্ঞাপন দেন তারা কিন্তু একেবারেই সেই সাবান শ্যাম্পু ক্রিম ব্যবহার করেন না। তারা সেই ঘরোয়া টোটকা দিয়েই ত্বকের ও শরীরের সৌন্দর্য ধরে রাখেন। তাহলে আপনি কেন অযথা গাদা গাদা টাকা খরচ করে বাজার চলতি প্রসাধনী কিনবেন? চলুন দেখে নিই খুব খরচে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায়, তাও আবার ঘরোয়া ভাবে।
কলা, কলা হল এমন একটা ফল যা খেলেও উপকার আর মাখলেও উপকার। এই কলা দিয়েই সমস্ত সমস্যার সমাধান হবে। কলার তৈরি কয়েকটি ফেসপ্যাক এখানে আলোচনা করা হচ্ছে যেগুলো আপনি সঠিক পদ্ধতিতে ব্যাবহার করলে ত্বক হয়ে উঠবে বলিরেখা হীন, মসৃন, চকচকে, দাগহীন ও উজ্জ্বল।
কলা-নিম-হলুদ : কলায় উপস্থিত ভিটামিন সি যেকোনো প্রদাহ এবং জ্বালা কমাতে সাহায্য করে, অন্যদিকে নিম এবং হলুদের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ব্রণ নিরাময়ে সাহায্য করে। এই ফেসপ্যাক ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। তাই কলা, নিম পাতা বাটা আর হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে হাতে গলায় মাখুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুদিন করতে পারেন স্নানের আগে।
কলা-দই : গরমে অনেকেই দই চিড়ে বা মুড়ি কলা খান। কিন্তু আপনি কলা আর টক দই দিয়েই একটা ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এরজন্য, একটা পাত্রে টক দই নিন দুই চামচ, পাকা কলা নিন একটা গোটা। দুটো মিশিয়ে মুখে মাখুন, চাইলে হাতে গলায় মাখতে পারেন। আমরা জানি যে দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এগুলো ত্বকের বলিরেখা দূর করে আর উজ্জ্বলতা বাড়ায়। এই মিশ্রণটি মেখে ১৫ মিনিট রাখার পর সাধারণ জল দিয়ে ধুয়ে নিলেই মুখ পরিষ্কার। সপ্তাহে দুদিন রাত্রে করুন ফল ভালো পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…