সৌন্দর্য

Skin Care Tips: শীতে মুখ ধোয়ার পর এই জিনিস লাগান, মুখ সুন্দর হয়ে উঠবে শিল্পা শেঠির মতো

শীতকালে ঠান্ডার কারণে বেশিরভাগ মানুষই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগতে থাকে। শীতের দিনে এই সমস্যা থেকে চট করে মুক্তি পাওয়া যায় না বললেই চলে। শীতে নিজের ত্বককে সুস্থ ও মোলায়েম রাখতে নানা ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন সকলেই। তবে এই শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে শীতকালে রাতে শুতে যাওয়ার আগে যদি কয়েকটি কথা মাথায় রাখা যায়, তাহলেই মিলবে সমাধান।

সমাধান:

১) প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ত্বকের উপযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। কারণ সারাদিন ধরে মুখে অনেক ধরনের ধুলোবালি, ময়লা জমে যা রাতে পরিষ্কার করে শোয়াই বাঞ্ছনীয়।

অন্যদিকে দুধ দিয়ে যদি ত্বক পরিষ্কার করা যায় তাহলে, তা ভীষণভাবে উপকারী শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে। কারণ দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা শুষ্ক ত্বকের পক্ষে বেশ কার্যকরী।

২) ঠান্ডায় শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ত্বককে এক্সফোলিয়েট করা খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে ত্বকের স্ক্রাবিংয়ের জন্য ওটস্ ও কফি অন্যতম বিকল্প। অবশ্য ওটস্ ও কফির সাথে দুধ কিংবা নারকেল তেল মিশিয়ে নেওয়া যেতে পারে। ত্বকের খেয়াল রাখতে সপ্তাহে দুই থেকে তিনবার স্ক্রাবিং করা বাঞ্ছনীয়। তবে স্ক্রাবিংয়ের জন্য ত্বকের উপযুক্ত স্ক্রাবার অত্যন্ত প্রয়োজনীয়। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শও নেওয়া যেতে পারে।

৩) এক্সফোলিয়েট করার পর ত্বকের ম্যাসাজ প্রয়োজন হয়। এই ম্যাসাজের ফলে ত্বক ভালোভাবে কন্ডিশনিং হয়। এক্ষেত্রে ম্যাসাজের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। ম্যাসাজের শেষে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

৪) রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের উপযুক্ত ক্রিম মেখে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে আল্ট্রা হাইড্রেটিং ক্রিম ব্যবহার করাই বাঞ্ছনীয়। কারণ এটি শুষ্ক ত্বককে কোমল ও মোলায়েম রাখে।

৫) ভিটামিন ই যুক্ত তেল ত্বকের জন্য খুবই উপকারী। এটির সাহায্যে যদি মুখ ভালো করে ধোয়ার পর ম্যাসাজ করা হয় তাহলে, তা ত্বকের কোমলতা ও স্বাভাবিক আদ্রতা বজায় রাখে।

৬) এছাড়াও অ্যালোভেরা কিংবা বাদাম তেল শীতকালে শুষ্ক ত্বককে ভালো রাখতে সহায়তা করে। অ্যালোভেরার সাথে যদি মধু মিশিয়ে নেওয়া হয় তাহলে, তা ত্বকের জন্য আরও বেশি উপকারী। তবে ভালো করে মুখ ধোয়ার পরেই এই উপাদানগুলি ত্বকে প্রয়োগ করা উচিৎ।

শীতের দিনে শুধুমাত্র নিজের মুখের খেয়াল রাখলেই চলে না। হাত ও পায়ের ত্বকেরও খেয়াল রাখা প্রয়োজন। মুখের পাশাপাশি রাতে শুতে যাওয়ার আগে হাতে পায়ে উপযুক্ত বডি ক্রিম কিংবা নারকেল তেল মাখা উচিৎ। কারণ ক্রিমের পাশাপাশি নারকেল তেলও ত্বকের শুষ্কতা কমিয়ে তাকে কোমল ও মোলায়েম রাখতে সহায়তা করে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026