জীবনযাপন

Skin Care Tips: ভিটামিন-ই ক্যাপসুলই দূর করবে ব্রণর দাগ, ত্বককে করে তুলবে উজ্জ্বল, এভাবে ব্যবহার করুন

বর্তমানের কর্মব্যস্ত জীবনে কাজের ফাঁকে আলাদা করে নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে আজকের দূষণে ভরা পরিবেশে ত্বকের যত্ন নেওয়া ভীষণভাবে প্রয়োজনীয়। সময়ের অভাবে ত্বকের যত্ন নিতে চিকিৎসক কিংবা কোন বিউটি পার্লারের দ্বারস্থ হন বেশিরভাগই। তবে সেক্ষেত্রে একাধিক কেমিক্যালযুক্ত উপাদান ত্বকের উপর ব্যবহার করা হয়ে থাকে। আর যার ফলস্বরূপ নানা সমস্যা, আবারো দেখা দেয় খুব অল্পসময়ের মধ্যেই।

অনেক সময়ে অনিয়মিত খাওয়া দাওয়া, দূষিত পরিবেশ, পর্যাপ্ত জল না খাওয়া ত্বকের সমস্যার কারণ হতে পারে। এক্ষেত্রে মুখে প্রকট হয় ব্রণর সমস্যা। তবে ত্বকের একাধিক সমস্যা দূর করতে ভিটামিন-ই ক্যাপসুল ভীষণভাবে কার্যকরী। এক্ষেত্রে যদি এই ক্যাপসুল সঠিকভাবে ব্যবহার করা না যায় তবে অন্যধরনের সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন-ই ক্যাপসুল যেকোনো ওষুধের দোকানে খুব অল্প দামেই পাওয়া যায়। এই ক্যাপসুলের মধ্যে থাকা জেলি উপাদান যদি রাতে শোয়ার আগে ত্বকের উপযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে ব্রণর দাগগুলির জায়গায় ভালোভাবে লাগানো যায়, তবে ধীরে ধীরে সেই দাগ মিটতে থাকে। পাশাপাশি ব্রণর সমস্যাও নির্মূল হয়। এই ক্যাপসুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান, যা ব্রণর সমস্যা কমাতে ও ত্বকের মৃত কোষগুলিকে সারিয়ে তুলতে সহায়তা করে থাকে।

এই ক্যাপসুল চোখের তলার কালি দূর করতেও ভীষণভাবে কার্যকরী। যদি চোখের তলায় সারা রাত এই ক্যাপসুলের জেল লাগিয়ে রাখা যায়, তবে তা ভীষণভাবে উপকার দেয়। এই জেল লাগানোর পর হালকা করে ম্যাসেজ করে নেওয়াও জরুরী।

ভিটামিন-ই ক্যাপসুল মিশ্রিত দুটি ফেসপ্যাক-

১) একটি পাত্রে দুই চামচ টক দই, কয়েক ফোঁটা পাতিলেবুর রস ও একটি ভিটামিন-ই ক্যাপসুল থেকে জেল বার করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ গোটা মুখে ভালোভাবে লাগিয়ে ১০ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে যদি দু’বার এই মিশ্রণ ত্বকের উপর প্রয়োগ করা যায়, তবে ত্বকের কালো দাগ ছোপ দূর হওয়ার পাশাপাশি ত্বক পুষ্টি পায় ও ত্বকের উজ্জ্বলতাও আগের থেকে বৃদ্ধি পায়।

২) ত্বকের শুষ্কতা ও টানটানভাব দূর করতেও ভিটামিন-ই ক্যাপসুল ভীষণভাবে কার্যকরী। একটি পাত্রে এক চামচ মধু, দু চামচ দুধ ও দুটি ভিটামিন-ই ক্যাপসুলের জেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ১৫ মিনিট সেই মিশ্রণ মুখে লাগিয়ে রাখতে হবে। পরে পরিষ্কার জল দিয়েই ধুয়ে নিতে হবে মুখ। সপ্তাহে এই মিশ্রণ ত্বকের উপর দুই থেকে তিনবার প্রয়োগ করা যায়। এই মিশ্রণ ত্বকের বহু সমস্যাকে নির্মূল করে। এই মিশ্রণ ব্যবহার করলেই তফাৎ নজরে আসবে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026