সৌন্দর্য

Skin Care With Haldi: ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন হলুদের এই প্রলেপ, ফিরবে হারানো উজ্জ্বলতাও

বর্তমানের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন নিয়ম করে নিজের এবং ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। তবে সম্ভব না হলেও কিছু কিছু ক্ষেত্রে নিতেই হয়। আর তা নাহলে ত্বক নিজের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। দেখা দেয় নানা সমস্যাও। এক্ষেত্রে ব্রণ, চোখের তলায় কালি পরা কিংবা ত্বকের অপ্রত্যাশিত দাগের সমস্যা অন্যতম। উল্লেখ্য, হলুদে অ্যান্টি-অক্সিডেন্ট বর্তমান থাকে, যা মেলানিনের উৎপাদন নিয়ন্ত্রণ করে। আর সেই কারণবশতই ত্বকের দাগ দূর হয় অনেকটাই।

১) বেসন ও হলুদের প্রলেপ- হলুদে অ্যান্টি-অক্সিডেন্ট বর্তমান থাকে, যা মেলানিনের উৎপাদন নিয়ন্ত্রণ করে। আর সেই কারণবশতই ত্বকের দাগ দূর হয় অনেকটাই। বেসনের মধ্যে আধা চামচ হলুদ মিশিয়ে নিয়ে তার পেস্ট বানিয়ে নিতে হবে। সেটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে এক থেকে দুবার এই মিশ্রণ ত্বকে লাগানো গেলেই ব্রণর দাগের পাশাপাশি ত্বকের নানা ধরনের সমস্যাও দূর হবে।

২) হলুদ ও লেবুর রসের প্রলেপ- একটি ছোট পাতিলেবুর রস ভালো করে ছেঁকে নিয়ে একটি পাত্রে নিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে প্রলেপ বানিয়ে নিতে হবে। এরপর সেই প্রলেপ মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। হলুদ ও লেবুর গুনাগুন ত্বককে গভীর থেকে পরিষ্কার করার পাশাপাশি ত্বককে এক্সফোলিয়েটও করে থাকে। সপ্তাহে এক থেকে দুবার যদি এই প্রলেপ ত্বকে প্রয়োগ করা যায় তাহলে, তফাৎ চোখে পড়বে কয়েকসপ্তাহের মধ্যেই।

৩) হলুদ ও দুধের প্রলেপ- একটি পাত্রে পরিমাণমতো দুধ ও তার মধ্যে অল্পপরিমাণে হলুদ মিশিয়ে সেটি ভালো করে ত্বকে লাগিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এরপর ত্বকে টান অনুভব হলে মুখ ধুয়ে নিতে হবে ভালো করে। এটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও ফিরিয়ে আনে।

৪) গোলাপ জল ও হলুদের প্রলেপ- একটি পাত্রে দু-তিন চামচ গোলাপ জলের মধ্যে খুবই অল্পপরিমাণে হলুদ নিয়ে সেটি ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে হবে ১৫-২০ মিনিট। এরপর সেই প্রলেপ শুকিয়ে গেলে ভালো করে মুখ ধরে নিতে হবে। এটি ত্বককে কোমল রাখার পাশাপাশি উজ্জ্বল রাখতেও সহায়তা করে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026

৫% DA বৃদ্ধি, মিলবে ৮ মাসের বকেয়া! বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…

April 17, 2026

হিরো থেকে জিরো বুমরাহ! IPL-এ উইকেট শূন্যতায় চাপে মুম্বই তারকা

একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…

April 17, 2026

T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! তদন্তে নেমেছে ICC, চাঞ্চল্য ক্রিকেট মহলে

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…

April 17, 2026

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026