সৌন্দর্য

Skin Care With Rice Water: ভাতের ফ্যানেই রয়েছে সমস্যার সমাধান, ত্বক আগের থেকেও হবে উজ্জ্বল

বর্তমান যুগে দাড়িয়ে কর্মব্যস্ততার জন্য সবসময় ত্বকের সঠিকভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না। যার ফলস্বরূপ ত্বকের একাধিক দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে দূষণের কারণে ত্বক হারায় নিজের স্বাভাবিক উজ্জ্বলতা। আর সেই উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে কিংবা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে বেশিরভাগ মানুষই ভিড় জমান পার্লারে। তবে সেখানে ত্বকের যত্ন নিতে ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ যুক্ত উপাদান, যা সবসময় উপকারী হয় না ত্বকের জন্য। তবে যদি অল্প কিছুক্ষণ সময় বার করা যায় তাহলে, এই সমস্যার সমাধান সম্ভব ঘরোয়া ভাবেই।

ভাতের ফ্যানেই রয়েছে সমস্যার সমাধান। কি অবাক হচ্ছেন? আসলে ভাতের ফ্যানে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টের মত উপাদান বর্তমান থাকে, যা খুব স্বাভাবিকভাবেই ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। ফিরিয়ে আনে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা। দূর করে দীর্ঘমেয়াদী ব্রণর সমস্যাও।

১) ভাতের ফ্যান ও হলুদ-
একটি পাত্রে আধ কাপ ভাতের ফ্যান ও এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার সেই ঘন প্রলেপ গোটা মুখে ভালো করে মেখে নিন। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। বেশ কয়েকবার এই প্রলেপ ব্যবহার করলেই তফাৎ চোখে পড়বে নিজেরই।

আসলে এই ফেসমাস্ক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। ভাতের ফ্যানের পাশাপাশি হলুদে উপস্থিত কারকিউমিন ত্বককে এক্সফোলিয়েট করে ফলে ব্রণর সমস্যা নির্মূল হয়।

২) ভাতের ফ্যান ও লেবু-
একটি পাত্রে আধ কাপ ভাতের ফ্যানের সাথে অর্ধেক পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে সেটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। ভাতের ফ্যান ও পাতিলেবুতে উপস্থিত ভিটামিন সি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে। পাশাপাশি ট্যানিংয়ের সমস্যা থেকে রেহাই দেয়।

৩) ভাতের ফ্যান ও অ্যালোভেরা জেল-
একটি পাত্রে আধ কাপ ভেজানো কাঁচা চাল ও পরিমাণমতো অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিশিয়ে সেটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন মুখ। ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি ব্রণর মতো দীর্ঘমেয়াদী সমস্যাও দূর করতে সহায়তা করে এটি।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026