সৌন্দর্য

Skin Care Tips: আলুতেই মিটবে মুখের কালো দাগ, মাত্র দু’দিন এই ভাবে ব্যবহার করুন

বিরিয়ানির প্লেটে জবরদস্ত আলু। কষা মাংস হোক বা নিরামিষ তরকারি কিংবা মুচমুচে আলু ভাজা, সবেতেই আলু একটা ম্যাজিক। কিন্তু, জানেন কি এই আলু শুধু পাতে সেরা নয়, আপনার রূপের চমকও বাড়িয়ে দিতে পারে? এই প্রতিবেদনে দেখবো একটি আলু কিভাবে মুখের কালো দাগ তুলে দিতে পারে ও মুখের জেল্লা বাড়াতে পারে। তাহলে, দেখে নিন ঘরোয়া আলু ফেসিয়াল।

Cleansing with potato – ফেসিয়ালের প্রথম ধাপ হল মুখ পরিষ্কার করা অর্থাৎ ক্লিঞ্জিং। এর জন্য একটি গোটা কাঁচা আলুর খোসা ছাড়িযে কেটে মিক্সিতে দিতে হবে। আলুর জুস ছেঁকে বের করে রাখতে হবে। অন্য পাত্রে ১ চামচ লেবুর রস, ২ চামচ আলুর জুস, ১ চামচ কাঁচা দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। কটন বল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে।

Scrubbing with Potato – একটি পাত্রে নিতে হবে ১ চামচ চালের গুঁড়ো, ২ চামচ আলুর জুস, ১ চামচ টক দই।সবকিছু ভালো করে মিশিয়ে মুখে মেখে ভালো করে আঙ্গুল দিয়ে ঘষতে হবে। এতে করে মুখ আরো পরিষ্কার হবে ও কালো দাগ ছোপ উঠে যাবে।

Massage with potato: শরীরের যেকোনো স্থানে যত বেশি ম্যাসাজ করা যাবে, রক্ত সঞ্চালন তত ভালো। মুখের ম্যাসাজের জন্য, একটি পাত্রে ২চামচ আলুর জুস, ১ চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ অলিভ বা নারকেল তেল মিশিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করতে হবে। এতে করে রক্ত সঞ্চালন বাড়বে, মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

Potato Face pack: ম্যাসাজের পর একটা ফেস প্যাক বানাতে হবে। তাহলেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে ফলাফল পাবেন হাতেনাতে।এক্ষেত্রে, প্রথমে একটি পাত্রে ২ চামচ কাঁচা আলুর পেস্ট নিতে হবে, জুস নয়। ১ চামচ চন্দন পাউডার, ২ চামচ কাঁচা দুধ, ১ চামচ লেবুর রস ( নাও দিতে পারেন)। সব মিশিয়ে মুখে মাখতে হবে। ১৫ মিনিট রাখার পর ধুয়ে নিতে হবে। এই চারটি উপায় অবলম্বন করলে মুখ হয়ে উঠবে উজ্জ্বল ও তারুণ্যে ভরপুর।

Pritam Santra

Published by
Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026