ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এসে গেল স্লিপার বন্দে ভারত, ট্রেনে উঠলেই পাবেন ফাইভ-স্টার হোটেলের এই সুবিধাগুলি

আর কিছুদিনের মধ্যেই, দেশের সবথেকে জনপ্রিয় ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস এখন তার নতুন অবতারে আসতে প্রস্তুত। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর ব্যাপারে তথ্য দিতে গিয়ে একটি সুখবর শুনিয়েছেন এবং বলেছেন যে, আগামী বছর বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণ চালু হতে চলেছে। তথ্য পাওয়া গেছে যে, বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণে ২০ থেকে ২২টি কোচ থাকতে পারে। এই ধরনের বন্দে ভারত ট্রেনের বগিতে মোট ৮৫৭টি আসন থাকবে। এসব আসনের মধ্যে ৩৪টি আসন কর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে, যাত্রীদের জন্য ৮২৩টি বার্থ সংরক্ষিত থাকবে।

আপনাদের জানিয়ে রাখি, বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের অভ্যন্তরটি একটি পাঁচ তারকা হোটেলের মতো ডিজাইন করা হয়েছে। তার মানে, সিট থেকে শুরু করে সিঁড়ি, লাইট, পরিষ্কার-পরিচ্ছন্নতা সবকিছুই আপনাকে একটি দুর্দান্ত হোটেলে থাকার অনুভূতি দেবে। এতে করে এতে ভ্রমণকারীদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।

রেলওয়ের সূত্র মারফত জানা গেছে যে, বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণে প্যান্ট্রি কারের বগি দেওয়া হবে না। তবে, প্রতিটি বগিতে একটি মিনি প্যান্ট্রির ব্যবস্থা করা হবে এবং এর মাধ্যমে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। এছাড়াও, বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণে প্রতিবন্ধী এবং অক্ষম যাত্রীদের বোর্ডিং এবং ডিবোর্ডিংয়ের জন্যও বিশেষ ব্যবস্থা করা হবে। এ জন্য ট্রেনে র‌্যাম্প ও হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি মোবাইল চার্জিং পয়েন্ট, ফুট রেস্ট এক্সটেনশন ও কুশন সিটের ব্যবস্থা করা হয়েছে।

বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণ কখন শুরু হবে এবং কোন ট্র্যাকে এটি প্রথমে চলবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই ট্রেন চালু হতে পারে বলে তথ্য পাওয়া গেছে। তবে, ২০২৪ সালের মধ্যে এই ট্রেন পুরোপুরিভাবে চালু হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026