শ্রেয়া চ্যাটার্জি – শ্রদ্ধেয় মান্না দের গান গেয়ে আবারো সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো এই ছোট্ট যুবক। স্বর্ণদ্বীপের গলায় এত সুন্দর গান শুনে প্রত্যেকেই মুগ্ধ। এত অল্প বয়সে তার হারমোনিয়াম বাজানোর এত সুন্দর দখল, আর গানের গলা সত্যিই সকলকে মুগ্ধ করেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই একেবারে ভাইরাল হয়েছে। হবেনাই বা কেন? এত সুন্দর গলা মানুষের মনের মধ্যে তো পৌঁছে যাবেই। ছোট্ট স্বর্ণদ্বীপ খুব সুন্দর করে তার নিজের মতন করে গানটি পরিবেশন করেছে।
শ্রদ্ধেয় মান্না দের গান আজও আমাদের মনের মধ্যেই রয়ে গেছে। একটা সময় প্রতিটি সিনেমার হিট হিট গান উপহার দিয়েছেন মান্না দে। কখনো প্রেমের গান, কখনো আনন্দের গান, কখনো আবার ঠাকুরের গান। সব গানেতেই তার গলা যেন মন মাতিয়ে রাখতো। এখনো সেই গান মান্না দের প্রত্যেকটি ভক্তই মনে রেখেছেন। সেই গান যেন কখনো পুরনো হয় না।
স্বর্ণদ্বীপ, সেই মান্না দের গাওয়াই এক অসাধারণ রোমান্টিক গান ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’ গানটি সুন্দর করে গেয়ে চলেছে। এই গানটি অনেক শ্রদ্ধেয় শিল্পীরাই গেয়েছেন তবে স্বর্ণদ্বীপ, এত ছোট বয়সে এত সুন্দর করে গানটি গেয়েছে যে সকলে উচ্ছ্বসিত তার এই গানটি শুনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…