ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। অনেক নামীদামী কোম্পানী এই ইলেকট্রিক গাড়ি তৈরির রেস শুরু করেছেন। পাশাপাশি অনেক নতুন কোম্পানি অবিশ্বাস্য সমস্ত মডেল নিয়ে বাজারে আসছে। সম্প্রতি ইলেকট্রিক গাড়ি বাজারে বাজেটের মধ্যে তিন সিটার গাড়ি লঞ্চ করেছে ভারতীয় কোম্পানি Yakuza। নতুন এই গাড়ির নাম Yakuza Karishma।
গাড়িটির ডিজাইন অনেকটা Nano-এর মতো হলেও Nano-এর চেয়ে এটি অনেকটাই ছোট। গাড়িতে ৬০v৪২ah ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি পুরোপুরি চার্জে ৫০ থেকে ৬০ কিলোমিটার চলবে। চার্জিংয়ের জন্য ৬ ঘন্টা সময় লাগবে। গাড়িতে LED DRLs, প্রজেক্টর হেডল্যাম্প, LED ফগ ল্যাম্প, ব্রড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল, কানেক্টেড LED টেলল্যাম্প, পাওয়ার উইন্ডো, এবং বোতল হোল্ডার রয়েছে।
সম্প্রতি ভারতীয় মার্কেটে ছোট ইলেকট্রিক গাড়ি ব্যাপক জনপ্রিয় হচ্ছে। তাই তো অনেক কোম্পানি ফিচার লোডেড ছোট কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি তৈরি করছে। Yakuza Karishma গাড়িটি বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই গাড়ির দাম মাত্র ১.৭৯ লাখ টাকা। তাই বাজেট মূল্যে আপনি একটি ইলেকট্রিক গাড়ি কিনতে চাইলে এই Yakuza Karishma গাড়িটি আপনার বেস্ট অপশন হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…