ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Tata Nano-র থেকেও ছোট ইলেকট্রিক গাড়ির বিক্রি শুরু হলো ভারতে, ২০০ কিলোমিটার রেঞ্জসহ পেয়ে যাবেন আশ্চর্যজনক বৈশিষ্ট্য

ভারতের বাজারে আসতে চলেছে টাটা ন্যানোর থেকেও ছোট একটি বৈদ্যুতিক গাড়ি। ২০০ কিলোমিটার রেঞ্জের সাথে আশ্চর্যজনক বৈশিষ্ট্য নিয়ে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন কিয়া কোম্পানির এই গাড়িটি। ২০২৩ সালের আগস্ট মাসে বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছিল Kia Ray EV গাড়িটি। মূলত বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের কথা মাথায় রেখেই দক্ষিণ কোরিয়ার এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি শহুরে ড্রাইভিং এর অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলছে এই গাড়ির মাধ্যমে। এই গাড়ির লুক ডিজাইন অনেকটাই পেট্রোল মডেলের মতোই। গাড়িটি ভারতে অনেকের বেশ পছন্দ হয়েছে এবং এর চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।

ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে কিয়া কোম্পানির ইলেকট্রিক গাড়িটিকে ভারতের বাজারে বিক্রির জন্য উপলব্ধ করেছে ইতিমধ্যেই। যদিও টাটা ন্যানোর থেকেও অনেকটাই ছোট এই গাড়ি। আপনি এই গাড়ির ভিতরে একটি ১৭.৩ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি দেখতে পাবেন। এই ব্যাটারিটি একটি সাত কিলোওয়াট এর পোর্টেবল চার্জার সহ আসে যার সাহায্যে এটা চার্জ হতে প্রায় ছয় ঘন্টা সময় নেয়। আপনি চাইলে এই ব্যাটারিকে ১৫০ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার একটি ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে পারেন। যদি এই চার্জার দিয়ে চার্জ করেন তাহলে মাত্র ৪০ মিনিটে চার্জ পূরণ হয়ে যায় এই ব্যাটারীতে। এই গাড়িটি তার ব্যাটারির ক্ষেত্রে ২ লক্ষ কিলোমিটার বা ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে

গাড়িটি ডিজাইনের ব্যাপারে বলতে গেলে, গাড়িটি দেখতে একেবারেই এই গাড়িটির পেট্রোল মডেলের মতোই। মূলত শহুরে চালকদের জন্য এই গাড়িটিকে সেরা বলে মনে করা হচ্ছে। কোম্পানি এই গাড়িটির দাম রেখেছে ১৭.২৭ লক্ষ টাকা। এই মুহূর্তে এই গাড়িটি ছয়টি ভিন্ন রঙে কেনার জন্য উপলব্ধ রয়েছে। আপনি গাড়িটি পছন্দ অনুযায়ী যে কোন একটি রঙে কিনতে পারেন। এই গাড়িতে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে আপনারা পাচ্ছেন ফোল্ডিং সিট, কলাম স্টাইলের ইলেকট্রনিক্স শিফট লিভার এবং আরো অনেক কিছুই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026