টেক বার্তা

Mobile Tips: ফোনের স্পিকারের ভলুম কমে গেছে? এই অপশনেই লুকিয়ে রয়েছে শব্দ বাড়ানোর উপায়

যুগের আধুনিকতার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে স্মার্টফোন ব্যবহারের মাত্রা। আজকের দিনে ভারতের প্রায় প্রত্যেকের হাতে রয়েছে স্মার্টফোন। যার মাধ্যমে দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সমাধান করছেন অনেকেই। তবে সবার হাতে স্মার্ট ফোন থাকলেও অনেকেই স্মার্টফোনের সঠিক ব্যবহার জানেন না। হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে কত কিছু যে করা সম্ভব, সে সম্পর্কে ধারণা নেই বেশিরভাগ মানুষের। তবে এই স্মার্টফোনের সবচেয়ে বড় অসুবিধা হলো এর অ্যাপ্লিকেশনের ব্যবহার। যার ব্যবহার বেশিরভাগ মানুষ সঠিকভাবে করতে পারেনা।

অনেক সময় দেখা যায় হঠাৎ করেই হাতে থাকা স্মার্টফোনের ভলুম তুলনামূলকভাবে কমে গেছে। আবার অনেক সময় ধীরে ধীরে স্মার্টফোনের ভলুম কমতেও দেখা যায়। যার জন্য অনেকেই কঠিন সমস্যার সম্মুখীন হন। কিভাবে এই সমস্যার সমাধান হবে তা ভেবে না পেয়ে ছুটে যান সার্ভিস সেন্টারে। তবে সেখানে গিয়ে সর্বস্ব লুট হতে হয় স্মার্টফোন ব্যবহারকারীকে। সামান্য কাজের মাধ্যমে লম্বা বিল ধরিয়ে দেওয়া হয় গ্রাহকদের হাতে।

তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, যার মাধ্যমে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের ভলুম বহুগুণ পর্যন্ত বাড়াতে পারবেন আপনি। এর জন্য সার্ভিস সেন্টার কিংবা অর্থ খরচ করার প্রয়োজন হবে না। শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করলেই হাতে থাকা স্মার্টফোনের ভলুম বেড়ে যাবে কয়েকগুণ পর্যন্ত।

প্রথমে আপনাকে দেখতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোনের স্পিকারের উপর ময়লা জমেছে কিনা। যদি স্পিকারের উপর ময়লা জমে থাকে তবে তা খুব সাবধানে পরিষ্কার করে ফেলুন। যদি এতেও আপনার সমস্যার সমাধান না হয়, তবে হাতে থাকা স্মার্টফোনের সেটিংস অপশনে প্রবেশ করে Sound & Notifications বা Sound & Vibrations অপশনে প্রবেশ করুন। সেখানে রিংটোন, হ্যান্ডসেট ভলুম এবং অ্যালাম অপশন পাবেন। সেখানে গিয়ে হ্যান্ডসেট ভলুমের পরিমাণটি বাড়িয়ে দিন। এছাড়া গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে স্মার্টফোনের সাউন্ড বৃদ্ধি করতে পারেন আপনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026