টেক বার্তা

Mobile Tips: মোবাইলে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন থেকে নিষ্কৃতি পেতে চান? করে ফেলুন এই ছোট্ট কাজ

আধুনিক যুগের অংশ হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন একটি অতি প্রয়োজনীয় দ্রব্য হয়ে উঠেছে। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না, যে পরিবারে অন্তত একটি মোবাইল ফোন নেই। তবে ২০১৬ সালে ভারতের বাজারে রিলায়েন্স জিও-র আগমনের ফলে কি-প্যাড ফোনের প্রচলন একেবারে উঠে গেছেই বললে চলে। বেশিরভাগ মানুষ বর্তমানে স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন। তবে সবার হাতে স্মার্ট ফোন থাকলেও অনেকেই স্মার্টফোনের সঠিক ব্যবহার জানেন না।

হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে কত কিছু যে করা সম্ভব, সে সম্পর্কে ধারণা নেই বেশিরভাগ মানুষের। তবে এই স্মার্টফোনের সবচেয়ে বড় অসুবিধা হলো এর অ্যাপ্লিকেশনের ব্যবহার। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে যে কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলেই আপনি দেখতে পাবেন হাজার রকম বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ওই অ্যাপ্লিকেশনে।

আর এই অপ্রয়োজনীয় বিজ্ঞাপন সহজেই মানুষকে অস্বস্তিতে ফেলছে। বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় খুঁজলেও সঠিক তথ্যের অভাবে আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য স্মার্টফোনের এমন একটি সেটিংস নিয়ে এসেছি, যার মাধ্যমে খুব সহজে আপনি অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পেতে পারেন। কিভাবে করবেন এই সেটিংস? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. এর জন্য আপনাকে প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসে যেতে হবে এবং গুগলের অপশনে ক্লিক করতে হবে।
২. এরপর ম্যানেজ গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে আপনি ডেটা এবং প্রাইভেসির অপশনটি দেখতে পাবেন।
৩. এরপর নীচে স্ক্রোল করলে Personalized Ads-র অপশনটি আপনার সামনে প্রদর্শিত হবে।
৪. Personalized Ads অপশনের নীচে আপনি My Ads Centre বিকল্পটি দেখতে পাবেন।
৫. সর্বশেষে আপনি My Ads Centre অপশনে ক্লিক করলে Personalized Ads অপশনটি OFF করে দিন। আর এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনি চিরতরে অহেতুক বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি পেতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026