টেক বার্তা

১০ হাজার টাকার কম রেঞ্জে রয়েছে একের পর এক ফোন, তালিকা থেকে বেছে নিন আপনার পছন্দের স্মার্টফোন

ভারতে এন্ট্রি লেভেলের স্মার্টফোন অর্থাৎ ১০ হাজার টাকার কম দামের স্মার্ট ফোন বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। স্যামসাং, রিয়েলমি, রেডমি, মটো এবং পোকোর মতো সংস্থাগুলিও এই সেগমেন্টে প্রচুর ফোকাস করেছে। সম্প্রতি বেশ কিছু ফোনও এই দামে লঞ্চ হয়েছে। এই সেগমেন্টের স্মার্টফোনগুলিতেও এখন ভাল ক্যামেরা, বড় ব্যাটারি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ভাল পারফরম্যান্স সহ প্রসেসর রয়েছে।

Redmi A1+ কেনা যাবে ৮,৪৪৯ টাকায়। ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্জ টাচ স্যাম্পলিং রেটের সঙ্গে আসে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর সহ ৩ জিবি পর্যন্ত LPDDR4X RAM ও ৩২ জিবি স্টোরেজ সাপোর্ট রয়েছে।

Realme C33-তে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ইউনিসক টি৬১২ প্রসেসরের সঙ্গে ফোনটিতে রয়েছে ৪ জিবি পর্যন্ত RAM ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। রিয়েলমি সি৩৩ এর দুটি রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি লেন্স ৫০ মেগাপিক্সেল এবং দ্বিতীয় লেন্স ০.৩ মেগাপিক্সেলের।

POCO C51 এই ফোনটি ৭,৭৯৯ টাকায় কেনা যাবে। ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এ ছাড়া এতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ও ৪ জিবি RAM এর সঙ্গে ৩ জিবি ভার্চুয়াল RAM ও ৬৪ জিবি স্টোরেজ।

Moto G31-তে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্জ। ১০ হাজার টাকারও কম দামে এটিকে বলা হবে সেরা ডিসপ্লের ফোন। ফোনটিতে মিডিয়াটেক প্রসেসর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রাইমারি লেন্স ৫০ মেগাপিক্সেল। মটো জি৩১-এ রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026