কোয়ারেন্টাইন সেন্টারে সাপের ছোবল পরিযায়ী শ্রমিককে
এবার বিষধর সাপের কামড়ে আহত হলেন এক পরিযায়ী শ্রমিক। বিশ্বজিৎ খাড়া নামে ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি দাসপুর ব্লকের যদুপুর এলাকায়। জানা গিয়েছে, তিনি মুম্বাইয়ের সোনার কাজ করতেন। শ্রমিক স্পেশাল ট্রেন চালু হওয়ার পর ফিরে আসেন নিজের রাজ্যে। এরপর সরকারের নির্দেশ অনুযায়ী নিজের এলাকার একটি স্কুলে হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন দিন দশেক আগে থেকে। এদিন, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ হঠাৎই চিৎকার করে ওঠেন তিনি। দেখা গিয়েছে, মশারী পাশে একটি সাপ। ওই সাপের ছোবলেই আর্তনাদ করে ওঠেন তিনি তা আর বাকিদের বুঝতে অসুবিধা হয়নি।
এরপর তাঁর চিৎকার শুনে গ্রামবাসীরাও ছুটে আসেন। বাকি শ্রমিকেরা ওই সাপটিকে মেরে ফেলেন। এরপর বিশ্বজিৎ খাড়াকে দাসপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকার ওই কোয়ারেন্টাইন সেন্টারে এখন আট জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। পরিবার ও বাকিদের অভিযোগ, এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার থাকলেও তাঁর উপর কোনো নজর নেই ব্লক স্বাস্থ্য আধিকারিকদের।
সাপের ছোবল খাওয়ার পর ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যেতে পাওয়া যায়নি কোনো সরকারি অ্যাম্বুলেন্স। গ্রামবাসী ও পরিবারের চেষ্টায় তাঁকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও প্রশাসনের তরফে কেউ আসেনি। কয়েকদিন ধরেই বৃষ্টি এবং গরমের জেরে সাপের উপদ্রব বাড়ছে বলে মনে করছেন গ্রামবাসীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…