সুরজিৎ দাসঃ ডার্বির বাকি আর প্রায় ৭২ ঘন্টা তার আগেই উত্তাপ ছড়াচ্ছে শহর জুড়ে। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে মেট্রোর আড্ডা সব জায়গা তেই ঢুকে পড়ছে ডার্বির প্রসঙ্গ। আসলে মরশুমের প্রথম ডার্বি বলে কথা টিকিট বাজারে আসার ৪৮ ঘন্টার মধ্যে ইস্টবেঙ্গল গ্যালারীর টিকিট শেষ এটাই বলে দিচ্ছে ডার্বির উত্তেজনা। এই প্রথমবার ডার্বিতে লাগতে চলেছে স্পানিশ ছোঁয়া কোচ থেকে শুরু করে ফুটবলার সব স্লটেই দুই প্রধানে স্পানিশদের ছড়াছড়ি। গত মরশুমে ডার্বি জিততে পারে নি মোহনবাগান তিনটি ডার্বির দুটি তেই জেতে ইস্টবেঙ্গল অপর একটি ম্যাচ ড্র হয় তাই এবার জয়ের সরণী তে ফিরতে মরিয়া মোহনবাগান।
তবে আগামী ১লা আগস্ট গোটা টাই স্পানিশ লড়াই হতে চলেছে একদিকে আলেহান্দ্রোর কোচিং এ ইস্টবেঙ্গল অপরদিকে কিবু ভিকুনার মোহনবাগান, স্ট্রাইকিং এ স্পানিশ মার্কোসের মুখোমুখি হবে তারই স্বদেশীয় সালভা চামোরো এছাড়াও বেইতিয়া-কোলাডো, মোরান্তে-মার্তি ডুয়েল তো থাকবেই। তবে এই ডার্বির ব্যান্ডমাস্টার হতে পারেন হাইমে সান্টোস কোলাডো তরুণ এই স্পানিশ গত মরশুমে জাল কাপিয়ে ছিলো মোহনবাগানের এই মরশুমের শুরু থেকেই আলাদা ফর্মে দেখা যাচ্ছে তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত লাগছে তাকে। তার শরীর মোচড়ানো ড্রিবল ও গতিময় স্কিলের সামনে মোহন ডিফেন্সের কার্যত পরীক্ষা সেদিন। মোহন কোচ কিবুর চিন্তায় দলের ফিটনেস সমস্যা ৬০ মিনিটের পর গোটা দল দাঁড়িয়ে যাচ্ছে এছাড়াও আছে নড়বড়ে ডিফেন্সের চিন্তা তার সাথে যুক্ত হচ্ছে অচেনা ফুটবলার মার্কোসের ভয়।
কলকাতা ময়দানে মার্কোস এর আগে নামলেও সেদিনের পরিস্থিতি একদমই ভালো ফুটবলের অনুকূল ছিলো না কিন্তু ডার্বি হবে যুবভারতীতে তাই মাঠের সমস্যা থাকবে না সেইকারণে মার্কোসের জন্য বাড়তি হোমওয়ার্ক করতেই হবে কিবু ভিকুনা কে। ডার্বিতে নজর থাকবে পিন্টুর দিকেও গত মরশুমে মোহন জার্সি গায়ে নায়ক হয়ে গেছিলেন এইবারে একদম মোহনবাগানের বিপরীতে ম্যাচ তাই তাকেও নিজেকে প্রমাণ করার বাড়তি চ্যালেঞ্জ থাকবে। তাই ৭২ ঘন্টা আগে থেকেই বাংলার সমস্ত ফুটবল প্রেমীর চোখ সল্টলেকের সবুজ গালিচার দিকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…