নিউজ

সোশ্যাল মিডিয়ায় নতুন জল্পনা শুরু, ১০০০ টাকা নোট নিয়ে স্পষ্ট বার্তা RBI এর

২০১৬ সালের নভেম্বরের এক সন্ধ্যায় হঠাৎ করেই বাতিল হয়েছিল পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট। আচমকা এই নোটবন্দিতে বাজারে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সেই সময় বাজারে আসে ২০০০ টাকার নোট। পরে অবশ্য নতুন ৫০০ টাকার নোটও বাজারে ছাড়ে আরবিআই।

তবে বর্তমানে বাজারে ২০০০ টাকার নোটের তেমন দেখা মিলছে না। যার ফলে ২০০০ টাকার নোট বন্ধ হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। আরবিআই-ও এই কথা স্বীকার করেছে যে ২০০০ টাকার নোটে কালোবাজারিদের সুবিধা হতে পারে, এই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে এই নোটের উৎপাদন।

এই পরই নতুন ১০০০ টাকার নোট বাজারে আসা নিয়ে জল্পনা শুরু হয়। নতুন এই নোটের নক্সা ঘুরতে থাকে স্যোশাল মিডিয়ায়। নতুন নোট কেমন হবে, তার রং কেমন এই নিয়ে বিস্তারিত পোস্ট স্যোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করলে মানুষ বিভ্রান্ত হয়। তবে আরবিআই স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে, ১০০০ টাকার নোট ছাপানো নিয়ে কোনরকম সিদ্ধান্ত হয়নি। নতুন নোটের যে নক্সা স্যোশাল মিডিয়ায় ঘুরছে তা ভুয়ো বলে জানিয়েছেন আরবিআই-এর আধিকারিকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026