বিনোদন

Sandipta Sen:অনস্ক্রিন সারদাদেবীর অফস্ক্রিন নাচ দেখে মুগ্ধ নেটনাগরিক! ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্দীপ্তা সেন। সন্দীপ্তা ২০০৮ সালে ‘দুর্গা’ সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। এরপর একের পর হিট ধারাবাহিকে আকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০২০ সালে ধারাবাহিকে ব্রেক নিয়ে করোনা পরিস্থিতি সামাল দিয়ে করুণাময়ী রাসমনি উত্তরপর্বে মা সারদা হয়ে ফিরেছেন সন্দীপ্তা সেন।

রানিমার ‘ছোট ঠাকুর’ গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনিই এবার উঠে আসবে এই ধারাবাহিকে। সঙ্গে সারদামণির সঙ্গে হবে ‘বহু প্রতীক্ষিত মিলন’। মা সারদার ভূমিকায় অভিনয় করতে পেরে সন্দীপ্তা যে একটা আলাদা অনুভূতি অনুভব করছেন। ইতিমধ্যে সারদামনির চরিত্রে দেখতে পেয়ে মা কাকিমারাও বেশ খুশি অভিনেত্রীর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করেন। সন্দীপ্তার অভিনয় এই ধারাবাহিকের টিআরপি বেশ ভালো।

সন্দীপ্তার অভিনয়ের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়৷ প্রায়শই নানান ছবি শেয়ার করে থাকেন। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী ভালো নাচ করতে পছন্দ করেন। যতটা তাঁকে অভিনয় করতে দর্শক দেখেছেন ততটা ধারাবাহিকের নাচের পারফরম্যান্স তেমন দেখেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে নেচে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া য অভিনেত্রীকে ইন্সটাগ্রাম প্রোফাইলে যাঁরা ফলো করেন, তাঁরা তাঁর নাচের কিছু ঝলক নিশ্চয়ই দেখেছেন। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই কিছু নাচের স্টেপের ভিডিও শেয়ার করেন তিনি।

ফের তাঁর একটি রিল পারফরম্যান্স তাক লাগালো।
এবার বর্ষামুখর শহরে মনের আনন্দে নেচে উঠলেন অভিনেত্রী। শ্রেয়া ঘোষালের কন্ঠে বর্ষার গান আর সন্দীপ্তার নাচ দুই জমে গিয়েছে। না লাইভ নয়, রিল মিউজিকে নেচে উঠলেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান৷ ‘বারসো রে’। সবুজ ঘাসে কালো কাফতান আর খালি পায়ে অসাধারজ পারফর্ম করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সন্দীপ্তার এই পারফরম্যান্সও কোনও মঞ্চে না হলেও অনেকেই মুগ্ধ হয়েছে। বৃষ্টির দিনে অভিনেত্রী এই ভিডিও শেয়ার করতেই ভাইরাল।

উল্লেখ্য,সন্দীপ্তা ধারাবাহিকের পাশাপাশি এখন ওয়েবসিরিজে নাম লিখিয়েছেন। ‘আস্তে লেডিস’ বলে একটি সিরিজে দেখা গিয়েছিল। এরপর অঞ্জন দত্তর লেখা এবং পরিচালনায় হইচই ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস্’। আর সেখানেই প্রথম খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। তাঁর চরিত্রের নাম ডা: নিমা প্রধান। এই ওয়েব সিরিজে অভিনেত্রীর অভিনয় বেশ পছন্দ করেছেন দর্শক।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026