ভাইরাল & ভিডিও

Adrit Roy: বরুণ ধাওয়ান অভিনীত ছবির গানে জমিয়ে নাচ পর্দার ‘উচ্ছেবাবু’র, রইলো ভিডিও

বাংলা ছবি ‘নূর জাহান’ ছবির হাত ধরে সিনে জগতে পা রেখেছিলেন আজকের জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। এরপর ‘প্রেম আমার-২’, ‘পরিণীতা’, ‘পাসওয়ার্ড’-এর মতো হিট ছবিতেও অভিনয় করেছেন আদৃত। তবে আপাতত তিনি ‘মিঠাই’-এর ‘উচ্ছেবাবু’ হিসাবে বেশি পরিচিত। এখন ধারাবাহিকে উচ্ছেবাবু আর তুফান মেলের বিয়ে পুরোপুরি জমে গিয়েছে। আর বিয়ের পর এদের সংসার কেমন হয় তা দেখার জন্য সক্কলে মুখিয়ে আছে।

এই ধারাবাহিক জনপ্রিয়তা তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতে সেভাবে সক্রিয় না থাকলেও আদৃতের একাধিক ফ্যান পেজ রয়েছে। রয়েছে ‘আদৃত রায় স্পেশাল’ বলে একটি ইউটিউব চ্যানেল। সম্প্রতি সেখানেই উঠে এল আদৃতের একটি পুরনো একটি ডান্স ভিডিও। ভাইরাল হওয়া সেই পুরোনো ডান্স ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফাটা জিন্স, সাদা টি-শার্টের উপর চেক শার্টে ধরা দিয়েছেন হ্যান্ডসাম আদৃত রায় ।

নিজের কাছের বন্ধু ঋষির সঙ্গে মিলে বরুণ ধাওয়ান, তাপসী পান্নু ও জ্যাকলিন ফার্নান্ডেজের বিখ্যাত সিনেমা ‘জুড়ুয়া ২’-এর ‘উঁচি হ্যায় বিল্ডিং’ গানে তুমুল নাচতে দেখা গেল পর্দার ‘উচ্ছেবাবু’। গুরু গম্ভীর ‘উচ্ছেবাবু’র এমন কুল অবতারে দেখে মুগ্ধ নেট নাগরিকরা। তবে ভিডিও দেখেই বোঝা যাচ্ছে এটি বেশ পুরনো। অনেকেই জানেন আদৃত অভিনয়ের পাশাপাশি খুব ভালো গান করেন। এই ভিডিও দেখে এও নিঃসন্দেহে বলা যেতে পারে, অভিনেতা ভালো নাচ ও করেন।

উল্লেখ্য, ‘নূর জাহান’-ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছিলেন তিনি। সম্প্রতি,’দাদাগিরি’-তে এসেও হিন্দি গান শুনিয়েছেন দাদাকে। তবে এই ভিডিয়োতে আদৃতের নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কিছুদিন আগে অভিমন্যুর পরিচালনায় শ্রাবন্তীর বিপরীতে লকডাউন সিনেমাতে অভিনয় করেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ফের অভিমন্যুর হাত ধরে ফের বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন  উচ্ছেবাবু থুরি আদৃত রায় । তাঁর বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। দুজনেই খুব ভালো বন্ধু। এদের দুজনকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছে দর্শকও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026