দীর্ঘদিন ধরে ভারতের তারকা টেনিস খেলোয়ার সানিয়া মির্জা এবং পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ডিভোর্সের বিষয়টি উত্তপ্ত করে রেখেছে সোশ্যাল মিডিয়া। কবে তাদের মধ্যে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হবে কিংবা আদৌ হবে কি না, সেই প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা। এমন পরিস্থিতিতে পাকিস্তানের তারকা ক্রিকেটারের মন্তব্যে আবারও বিষয়টি সংবাদ মাধ্যমের প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাক্ ক্রিকেটারের মন্তব্য এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এই নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০১০ সালে ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা পাকিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যান শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৮ সালে ইজাহান মির্জা মালিক নামের একটি পুত্র সন্তানের জন্ম হয়। তবে সুখী পরিবারটি ভাঙ্গনের প্রক্রিয়া শুরু হয় ২০২১ সালে। যখন ক্রিকেটকে সম্পূর্ণরূপে বিদায় জানিয়ে অভিনয় জগতে নিজের ক্যারিয়ার গড়ার আপ্রাণ চেষ্টা করছিলেন শোয়েব মালিক।
সেই সময় বিভিন্ন মাধ্যমে দাবী করা হয়েছিল, দুই পাক অভিনেত্রী আয়েশা ওমর (Ayesha Omar) ও মাহিরা খানের (Mahira Khan) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শোয়েব মালিক। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল। ফলে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে শোয়েবের সংসার ছেড়ে ছেলের হাত ধরে আলাদা ভাবে থাকতে শুরু করেন সানিয়া মির্জা। এরপর দুই তারকা খেলোয়াড়ের আত্মীয়দের মুখে শোনা গিয়েছে, কাগজ কলমের ডিভোর্স এখন সময়ের অপেক্ষা মাত্র।
তবে সম্প্রতি পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক এমন একটি বিবৃতি দিয়েছেন, যেটি শোনার পর বিষয়টি নিয়ে আরও জল ঘোলা হয়েছে। তিনি ঈদের দিন সংবাদমাধ্যমকে জানান, ‘নিজেদের গুরুত্বপূর্ণ কাজ কর্মের জন্য আমরা আর একসঙ্গে অতটা বেশি সময় কাটানোর সুযোগ পায় না। তবে সব সময় ওকে মিস করি। এখন আইপিএলে নিজের কাজ করতে ব্যস্ত রয়েছে সামিয়া। ফলে একসঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না আমরা।’ এদিকে ডিভোর্সের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,’আমি বা সানিয়া আমাদের ডিভোর্স সম্পর্কে কোনরকম বিবৃতি অথবা লিখিত তথ্য আপনাদের দিইনি। সেক্ষেত্রে বিষয়টি নিয়ে আলোচনা না করাই ভালো।’
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…