খেলা

Sohaib Mallik on Sania Mirza: ‘এখন তো আর কোনভাবেই একসাথে……’, সানিয়া কি তবে অতীত? মুখ খুললেন শোয়েব মালিক

দীর্ঘদিন ধরে ভারতের তারকা টেনিস খেলোয়ার সানিয়া মির্জা এবং পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ডিভোর্সের বিষয়টি উত্তপ্ত করে রেখেছে সোশ্যাল মিডিয়া। কবে তাদের মধ্যে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হবে কিংবা আদৌ হবে কি না, সেই প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা। এমন পরিস্থিতিতে পাকিস্তানের তারকা ক্রিকেটারের মন্তব্যে আবারও বিষয়টি সংবাদ মাধ্যমের প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাক্ ক্রিকেটারের মন্তব্য এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এই নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০১০ সালে ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা পাকিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যান শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৮ সালে ইজাহান মির্জা মালিক নামের একটি পুত্র সন্তানের জন্ম হয়। তবে সুখী পরিবারটি ভাঙ্গনের প্রক্রিয়া শুরু হয় ২০২১ সালে। যখন ক্রিকেটকে সম্পূর্ণরূপে বিদায় জানিয়ে অভিনয় জগতে নিজের ক্যারিয়ার গড়ার আপ্রাণ চেষ্টা করছিলেন শোয়েব মালিক।

সেই সময় বিভিন্ন মাধ্যমে দাবী করা হয়েছিল, দুই পাক অভিনেত্রী আয়েশা ওমর (Ayesha Omar) ও মাহিরা খানের (Mahira Khan) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শোয়েব মালিক। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল। ফলে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে শোয়েবের সংসার ছেড়ে ছেলের হাত ধরে আলাদা ভাবে থাকতে শুরু করেন সানিয়া মির্জা। এরপর দুই তারকা খেলোয়াড়ের আত্মীয়দের মুখে শোনা গিয়েছে, কাগজ কলমের ডিভোর্স এখন সময়ের অপেক্ষা মাত্র।

তবে সম্প্রতি পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক এমন একটি বিবৃতি দিয়েছেন, যেটি শোনার পর বিষয়টি নিয়ে আরও জল ঘোলা হয়েছে। তিনি ঈদের দিন সংবাদমাধ্যমকে জানান, ‘নিজেদের গুরুত্বপূর্ণ কাজ কর্মের জন্য আমরা আর একসঙ্গে অতটা বেশি সময় কাটানোর সুযোগ পায় না। তবে সব সময় ওকে মিস করি। এখন আইপিএলে নিজের কাজ করতে ব্যস্ত রয়েছে সামিয়া। ফলে একসঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না আমরা।’ এদিকে ডিভোর্সের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,’আমি বা সানিয়া আমাদের ডিভোর্স সম্পর্কে কোনরকম বিবৃতি অথবা লিখিত তথ্য আপনাদের দিইনি। সেক্ষেত্রে বিষয়টি নিয়ে আলোচনা না করাই ভালো।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026